👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিআরএ দ্বিবার্ষিক নির্বাচনে প্রচার সম্পাদক পদে রতন বড়ুয়া মনোনয়নপত্র গ্রহণ

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ০২:২১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • / ১০ Time View
Print

মিলন বৈদ্য শুভ (চট্টগ্রাম):চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ) এর আসন্ন দ্বিবার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিক পাড়ায় নির্বাচনী আমেজ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সংগঠনের প্রচার সম্পাদক পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র গ্রহণ করেছেন সংগঠনের সদস্য রতন বড়ুয়া।
সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন পরিচালনা কমিটির কাছ থেকে উৎসবমুখর পরিবেশে তারা নিজ নিজ সমর্থক ও সাংবাদিকদের সাথে নিয়ে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।
প্রচার সম্পাদক পদে প্রার্থিতা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সংগঠনের সদস্য রতন বড়ুয়া বলেন, “সিআরএ-কে একটি আধুনিক, ঐক্যবদ্ধ ও সাংবাদিকবান্ধব সংগঠন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখা এবং সদস্যদের পেশাগত মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে আমি সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাব।” তিনি সংগঠনের সকল সদস্যের কাছে সার্বিক সহযোগিতা, সমর্থন ও ভোট প্রার্থনা করেন।
তিনি আরো বলেন সদস্যরা যদি আমাকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেন, তবে সিআরএ-কে একটি গতিশীল ও শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে দাঁড় করাতে আত্মনিয়োগ করব।”
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩০ অক্টোবর (শুক্রবার) সিআরএ’র এ দ্বিবার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে সংগঠনটির ভোটার ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

সিআরএ দ্বিবার্ষিক নির্বাচনে প্রচার সম্পাদক পদে রতন বড়ুয়া মনোনয়নপত্র গ্রহণ

Update Time : ০২:২১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬