ঢাকা ০৬:০২ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকতা কি ব্যবসা নাকি সেবা? নিজের বিবেকের কাছে কিছু প্রশ্ন — মো. মোকাদ্দেস হোসেন নবাব

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ০৩:২১:৩৫ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • / ২৬ Time View
Print

সাংবাদিকতা কি ব্যবসা নাকি সেবা? নিজের বিবেকের কাছে কিছু প্রশ্ন
— মো. মোকাদ্দেস হোসেন নবাব
সহকারী সম্পাদক, দৈনিক বাংলাদেশ চিত্র।
আজ একজন সংবাদকর্মী হিসেবে নিজের পরিচয় দিতে মাঝেমধ্যে খুব লজ্জা বোধ করি। আমি তো মানুষ, আর মানুষ হিসেবে মানুষের পরিচয় দেওয়াটাই ছিল গর্বের। কিন্তু আজ পরিস্থিতির কারণে সংবাদকর্মী পরিচয়ে গর্বের চেয়ে শঙ্কা ও লজ্জা বেশি কাজ করে।
আমরা যখন এই পেশায় এসেছিলাম, আমাদের মূল লক্ষ্য ছিল জনগণের সামনে সত্য প্রকাশ করা, সমাজের অন্যায়-অত্যাচার তুলে ধরা এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর হওয়া। কিন্তু আজ কী দেখছি? একদল মানুষ সাংবাদিকতাকে ঢাল হিসেবে ব্যবহার করে নিজেকে ‘ভিলেন’ হিসেবে প্রতিষ্ঠিত করছে। সাধারণ মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে একে ব্যবসায়িক হাতিয়ার বানাচ্ছে। প্রশ্ন জাগে—যদি অনৈতিক ব্যবসাই মূল লক্ষ্য হয়, তবে এই মহান পেশায় কেন আসা?
আমি কোনো জাতীয় পত্রিকার নীতিনির্ধারক নই যে সবাইকে আদেশ দেব, তবে একজন সচেতন মানুষ হিসেবে বিশ্বাস করি—ক্ষমতার অপব্যবহার করা চরম অপরাধ। সৃষ্টিকর্তা যদি আমাদের কোনো দায়িত্ব দিয়ে থাকেন, তবে তা সততা ও নিষ্ঠার সাথে পালন করা উচিত। কিছু অসাধু ব্যক্তির কারণে আজ পুরো সাংবাদিক জাতির নাম ক্ষুণ্ণ হচ্ছে।
এই কলঙ্ক মুছতে আমি দৈনিক বাংলাদেশ চিত্র পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে কিছু কঠিন অঙ্গীকার করছি:
১. জনগণের আস্থা অর্জন: বাংলাদেশের সাধারণ মানুষ যেন সংবাদপত্রের ওপর তাদের হারানো বিশ্বাস ফিরে পায়, সেই লক্ষ্যে কাজ করবে ‘দৈনিক বাংলাদেশ চিত্র’। মানুষের অধিকার ও ন্যায়ের পক্ষে আমরা থাকবো অবিচল।
২. সত্যের পক্ষে আপসহীন: ইনশাআল্লাহ, খুব শীঘ্রই আমরা এই পত্রিকাকে জাতীয় পর্যায়ে নিয়ে যাব। আমাদের কোনো প্রতিনিধি সাংবাদিকতার পরিচয় দিয়ে কোনো অন্যায় বা অনৈতিক কাজে লিপ্ত হতে পারবে না। সত্য প্রকাশে আমরা থাকব বদ্ধপরিকর।
৩. দক্ষ ও নীতিবান প্রতিনিধি: দেশের প্রতিটি জেলা, উপজেলা ও বিভাগে আমরা এমন প্রতিনিধি নিয়োগ দেব যারা দক্ষ এবং নৈতিকতাসম্পন্ন।
৪. প্রশিক্ষণ ও মানোন্নয়ন: সংবাদকর্মীদের পেশাদারিত্ব বাড়াতে আমরা নিজস্ব অর্থায়নে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করব।
৫. নিরাপত্তা ও সুরক্ষা: আমাদের সৎ সাংবাদিকরা যেন কোনো প্রকার হয়রানির শিকার না হয়, প্রতিষ্ঠান হিসেবে আমরা সবসময় তাদের পাশে থাকবো।
আমার স্বপ্ন—একদিন আমাদের প্রতিটি প্রতিনিধি বুক ফুলিয়ে গর্ব করে বলতে পারবে, “আমি দৈনিক বাংলাদেশ চিত্র পত্রিকার একজন সৎ সংবাদকর্মী।” আমরা ইনশাআল্লাহ দৈনিক বাংলাদেশ চিত্র পত্রিকাকে জনগণের একমাত্র আস্থার ঠিকানায় পরিণত করব, যেন প্রতিটি পাঠক এই পত্রিকার পাতায় নিজের প্রতিচ্ছবি এবং পরম সত্য খুঁজে পায়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

সাংবাদিকতা কি ব্যবসা নাকি সেবা? নিজের বিবেকের কাছে কিছু প্রশ্ন — মো. মোকাদ্দেস হোসেন নবাব

Update Time : ০৩:২১:৩৫ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬