ঝিনাইদহ আরপপুরে বিভিন্ন হোটেলে আর্থিক জরিমানা
- Update Time : ১০:৪৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / ৩৭ Time View

- মগের মুল্লুক হোটেল সহ আরাপপুরের কিছু হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ পওয়ায় হোটেলে জরিমানা।
রাসেল হোসেন ঝিনাইদহ প্রতিনিধি:হাকটাক,ব্যাপক প্রচার, গুনকির্ত হোটেল মগের মুল্লুকে নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশ, কাঁচা ও রান্না করা খাবার এক সাথে পাওয়ায় যাই।
এসময় ভাটই বাজারে মিষ্টির দোকান ও হোটেলসমূহে তদারকি করা হয়। তদারকিকালে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ, খোলা অবস্থায় খাদ্যদ্রব্য সংরক্ষণ, খোলা লবণ ব্যবহার, খাদ্যপণ্যে অনুমোদনহীন রং ব্যবহার, ফ্রিজে কাঁচা ও রান্না করা বাসি খাবার একসাথে সংরক্ষণ, খাদ্য পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করাসহ অন্যান্য অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ০২টি প্রতিষ্ঠানকে (লিমন হোটেল-১০,০০০/- টাকা ও আল ফুরকান সুইটস- ৩,০০০/- টাকা) জরিমানা আরোপ ও আদায় করা হয়।
পাশপাশি সদর উপজেলার চরমুরারীদহ এলাকায় অবস্থিত মগের মুল্লুক হোটেলে তদারকি করা হয়। এসময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ এবং ফ্রিজে কাঁচা ও রান্না করা বাসি খাবার একসাথে সংরক্ষণ করার অপরাধে মগের মুল্লুক হোটেল কে ৮,০০০/- টাকাসহ সর্বমোট ০৩টি প্রতিষ্ঠানকে ২১০০০/- (একুশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এছাড়া, ঝিনাইদহ সদরের আরাপপুর বাজারে ডিমের পাইকারী দোকান ও মুদি দোকানসমূহে তদারকি করা হয়। এসব প্রতিষ্ঠানসমুহকে মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণের নির্দেশনা প্রদান করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নিশাত মেহের এর নেতৃত্বে পরিচালিত বাজার তদারকিমূলক অভিযানে সহযোগিতায় ছিলেন জনাব মো: বুলবুল আহমেদ, স্যানিটারি ইন্সপেক্টর, সদর উপজেলা ও শৈলকুপা উপজেলা (অতিরিক্ত দায়িত্ব), ঝিনাইদহ এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন ঝিনাইদহ জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এই তদারকি চলমান থাকবে।






















