ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সদর দপ্তর ভুজপুরে রেখে ফটিকছড়ি উত্তর উপজেলার গেজেট প্রকাশ

Reporter Name
  • Update Time : ১২:২২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • / ১৫ Time View
Print

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর ভূজপুর ইউনিয়নের পশ্চিম ভূজপুর মৌজায় রেখে সরকারি গেজেট প্রকাশ করা হয়েছে। এ খবরে এলাকাজুড়ে আনন্দের পরিবেশ বিরাজ করছে।জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নিকারের ১২১তম সভায় ফটিকছড়ি উত্তর উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদিত হয়। অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী ভূজপুর থানার পাশে পশ্চিম ভূজপুর মৌজায় উপজেলা সদর দপ্তর স্থাপনের বিষয়ে গেজেট প্রকাশ করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন এ উপজেলায় মোট ২৪টি সরকারি দপ্তর এবং ২৩৮ জন কর্মকর্তা-কর্মচারীর পদ নির্ধারণ করা হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, উপজেলা কার্যক্রম দ্রুত শুরু হলে প্রশাসনিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাবে এবং এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। গেজেট প্রকাশ উপলক্ষে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ৫ নং হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ ইকবাল হোসেন চৌধুরী এবং ৪নং ভূজপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব, শাহজাহান চৌধুরী শিপন। এক বিবৃতিতে তারা প্রধানমন্ত্রী তারেক রহমান, স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীবৃন্দ, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, দীর্ঘদিনের প্রচেষ্টা ও জনদাবির পর ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। দ্রুত প্রশাসনিক কার্যক্রম শুরু হলে ভূজপুর, হারুয়ালছড়িসহ নতুন উপজেলার অন্তর্ভুক্ত ছয়টি ইউনিয়নের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও সরকারি সেবায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

সদর দপ্তর ভুজপুরে রেখে ফটিকছড়ি উত্তর উপজেলার গেজেট প্রকাশ

Update Time : ১২:২২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬