ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগরে পানিতে ডুবে ও গলায় ফাঁস দিয়ে দুইজনের মৃত্যু

Reporter Name
  • Update Time : ১০:০৫:০২ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / ৭ Time View
Print

মোঃ আরিফুজ্জামান আরিফ শ্যামনগর প্রতিনিধিঃসাতক্ষীরার শ্যামনগরে পানিতে ডুবে এবং গলায় ফাঁস লাগিয়ে এক বৃদ্ধসহ দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ও সন্ধ্যার পর উপজেলার সোনাখালী এবং হরিনগর গ্রামে দুর্ঘটনা দুটি ঘটে।
উভয় ঘটনায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে স্বজনদের লিখিত আবেদনের প্রেক্ষিতে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।নিহতের স্বজনদের ভাষ্য মানসিক ভারসাম্যহীনতার কারনে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে হরিনগর গ্রামের মনোয়ারা বেগম (৫২)। অপরদিকে সোনাখালী গ্রামে মৃত রঞ্জিত কুমার ঘোষালের স্বজনরা জানিয়েছে অসাবধানতাবশত পানিতে পড়ে মৃত্যু হয়েছে ৮৫ বছর বয়সী ঐ বৃদ্ধের।
মনোয়ারা বেগমের ছেলে মহসিনসহ স্থানীয়রা জানায় তিনি আগে থেকে মানসিক অসুস্থ। ইতিপূর্বে একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছে।
শনিবার সন্ধ্যায় নিজ শোয়ার ঘরের আড়ার সাথে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন। ছয় বছর বয়সী পৌত্র ঘরে ঢুকে দাদিকে দড়িতে ঝুলতে দেখে ডাক চিৎকার করার পর পরিবারের সদস্য এগিয়ে এসে তাকে উদ্ধারের চেষ্টা করে।এদিকে রনজিত কুমার ঘোষালের ছেলে রামকৃষ্ণ ঘোষাল জানান ডেঙ্গু আক্রান্ত হয় তিনি শয্যাশায়ী অবস্থায় ছিলেন ঘরের মধ্যে। তার স্ত্রী চিকিৎসার প্রয়োজনের সাতক্ষীরা গিয়েছিলেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে পুকুরের পাশ দিয়ে হাঁটার সময় তার পিতা পানিতে পড়ে গিয়েছিল বলে তাদের ধারণা। সাতক্ষীরা থেকে তার স্ত্রী বকুল রানী বাড়িতে ফিরে পুকুরের শশুরের ভাসতে দেখে প্রতিবেশীদের খবর দেয়। এক পর্যায়ে পুকুরে জাল ফেলে তল্লাশি চালানোর পর তারা রনজিত কুমার ঘোষালের মৃতদহ উদ্ধার করে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম জানান, উভয় পরিবারের সদস্য ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ গ্রহণের আবেদন জানিয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের দাবির পক্ষে সত্যতা পেয়েছে। এমতাবস্থায় পরিবারের আবেদন যাচাই-বাছাই পূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

শ্যামনগরে পানিতে ডুবে ও গলায় ফাঁস দিয়ে দুইজনের মৃত্যু

Update Time : ১০:০৫:০২ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬