👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আগৈলঝাড়ায় টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

সোহেল, বরিশাল প্রতিনিধি
  • Update Time : ০৫:৫৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / ৬ Time View
Print

সোহেল রানা,বরিশাল:বরিশালের আগৈলঝাড়ায় এসএসসি পরীক্ষার টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়ার খবর শুনে অভিমান করে কথা ঢালী (১৬) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।
গতকাল সোমবার রাতে নিজ বসতঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের পূর্ব গোয়াইল গ্রামের বাসিন্দা সাধু ঢালীর মেয়ে কথা ঢালী। সে স্থানীয় বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিল। সোমবার দুপুরে বিদ্যালয়ে গিয়ে টেস্ট পরীক্ষার ফলাফল জানতে পারে কথা। এ সময় সে পরীক্ষায় অকৃতকার্য হয়েছে বলে জানতে পারে। পরে বাড়িতে ফিরে বিষয়টি নিয়ে মানসিকভাবে ভেঙে পড়ে বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে।
পরিবারের সদস্যরা জানান,
সোমবার রাতেই কথা সবার অগোচরে নিজ ঘরে চলে যায়। পরে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে দেখতে পান স্বজনরা। দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। খবর পেয়ে আগৈলঝাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় আগৈলঝাড়া থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পরীক্ষার ফলাফলকে কেন্দ্র করে এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সচেতনতার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

আগৈলঝাড়ায় টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

Update Time : ০৫:৫৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬