আলহাজ্ব আমিন মিয়ার মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থার শোক
- Update Time : ০৯:৩০:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / ১৭ Time View

জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুর রহমানের বড় আব্বা আলহাজ্ব আমিন মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। এক শোকবার্তায় সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মো. আলমগীর গনি ও মহাসচিব মুহাম্মদ মনজুর হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। একই সঙ্গে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
এদিকে, আলহাজ্ব আমিন মিয়ার মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থার রংপুর বিভাগীয় ও জেলা কমিটির সকল নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মৃত্যু অবধারিত হলেও প্রিয়জনের চলে যাওয়া পরিবার-পরিজন ও স্বজনদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। আমরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের পাশে আছি এবং এই কঠিন সময়ে তাঁদের ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি।
তাঁরা আরও বলেন, মহান আল্লাহ তাআলা যেন মরহুমের জীবনের সকল ভুলত্রুটি ও গুনাহ ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার শক্তি ও ধৈর্য দান করেন।

























