👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহের রঘুনাথপুর ইউনিয়নে হাজারো সমর্থক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী রাজুর বিশাল শোডাউন

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ০৮:১০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • / ২ Time View
Print

রাসেল হোসেন ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ৭ নম্বর রঘুনাথপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে হাজারো সমর্থক নিয়ে বিশাল শোডাউন ও গণসংযোগ করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহমেদ। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলার গাড়াবাড়িয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে এ শোডাউন শুরু হয়।
শোডাউনটি রঘুনাথপুর ইউনিয়নের চরপাড়া বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে। এ সময় হাজারো মানুষের উপস্থিতিতে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সাধারণ মানুষের মাঝে তিনি কুশল বিনিময় করেন এবং দোয়া ও সমর্থন প্রার্থনা করেন।

শোডাউন শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহমেদ বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করে রঘুনাথপুর ইউনিয়নকে মাদক ও সন্ত্রাসমুক্ত একটি আধুনিক, স্মার্ট ও ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, “জনগণের সেবা করাই হবে আমার মূল ব্রত। ইউনিয়নের প্রতিটি মানুষের সুখে-দুঃখে আমি সব সময় পাশে থাকতে চাই। সাধারণ মানুষ যেন যেকোনো সমস্যা ও প্রয়োজনে জনপ্রতিনিধিকে সহজে কাছে পান, সেই সুশাসন ও নিরাপদ পরিবেশ আমি নিশ্চিত করব।”
এলাকার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুযোগ-সুবিধার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে কর্মমুখী ও ডিজিটাল সমাজ ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন।
শোডাউনে অংশ নেওয়া স্থানীয় সমর্থক ও ইউনিয়নবাসী রাজু আহমেদের নেতৃত্ব ও প্রার্থিতার প্রতি পূর্ণ আস্থা ব্যক্ত করে তাঁর সাফল্য কামনা করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

ঝিনাইদহের রঘুনাথপুর ইউনিয়নে হাজারো সমর্থক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী রাজুর বিশাল শোডাউন

Update Time : ০৮:১০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬