রংপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা আটক
- Update Time : ০৪:০৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
- / ৭ Time View

আজিজ, রংপুর প্রতিনিধি:রংপুর মহানগরীতে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আটক ব্যক্তিরা হলেন, রংপুর মহানগরীর মাহিগঞ্জ থানাধীন ৮ নম্বর ওয়ার্ডের ছোট কল্যাণী গ্রামের মোঃ শফিকুল ইসলাম। তাঁর পিতার নাম মৃত আব্দুর রহমান। তিনি আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য হিসেবে পরিচিত।
অপর ব্যক্তি হলেন, পশ্চিম বকশি গ্রামের মোঃ সবুর খান সোহাগ (৪২)। তাঁর পিতার নাম আবুল হোসেন খান। তিনি রংপুর মহানগরীর ৩৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি।
স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট এই দুই নেতাকে আটক করা হয়েছে।
তবে কী কারণে তাঁদের আটক করা হয়েছে, কোথা থেকে আটক করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে—সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশের বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানানো হবে।


























