ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে ঐতিহ্যবাহী- ৩৩তম বৈশাখী মেলার শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ১১:১১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / ৪৭ Time View
Print

মোঃ জাহাঙ্গীর আলম সুমন: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গণে -১০ দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে ঐতিহ্যবাহী বৈশাখী মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত।
শুভ উদ্বোধন করেন মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ জাহিদুর রহমান জাহিদ ঠাকুরগাঁও – ০৩,
১৪৩৩ বাংলা নববর্ষকে ঘিরে আয়োজিত এ মেলায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-০৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ জাহিদুর রহমান জাহিদ। তিনি বক্তব্যে বলেন, বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈশাখী মেলা আমাদের গ্রামীণ সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক। তিনি সকলকে বাংলা সংস্কৃতি লালন ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আতাউর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফ, পৌর বিএনপির সভাপতি মোঃ শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মোঃ মহসিন আলী, সাবেক মেয়র মোঃ মুখলেসুর রহমান, সাবেক এমপি মোঃ ইয়াসিন আলী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ নুর নবী, সহ-সভাপতি মোঃ শাহাদাত হোসেন, সহ-সভাপতি মোঃ মাহমুদুল নবী পান্না বিশ্বাস এবং সহ-সভাপতি মোঃ খলিলুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সুধীজন, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রশান্ত বসাক। উদ্বোধনের পর অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় স্থানীয় বিভিন্ন পণ্য, গ্রামীণ ঐতিহ্যবাহী সামগ্রী, হস্তশিল্প ও খাবারের স্টল দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে।
মেলাকে ঘিরে পুরো এলাকায় ছিল উৎসবের আমেজ। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গণ। আয়োজকরা জানান, বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

রাণীশংকৈলে ঐতিহ্যবাহী- ৩৩তম বৈশাখী মেলার শুভ উদ্বোধন

Update Time : ১১:১১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬