ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাউজান পৌর এলাকায় শ্রীশ্রীজ্বালাকুমারী মায়ের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ০৫:১৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • / ৭ Time View
Print

সুপণ বিশ্বাস (স্টাফ রিপোর্টার-চট্টগ্রাম)

চট্টগ্রামের রাউজান পৌর এলাকাধীন ৯নং ওয়ার্ডে অবস্থিত শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের পার্শ্বস্থ কর্মকারপাড়া শ্রীশ্রীজ্বালাকুমারী মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী ও বার্ষিক পূজা গত ২৫ এপ্রিল শনিবার দিনব্যাপী নানামুখী আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী অনুষ্ঠান মালার মধ্যে ছিলো মায়ের পূজা, যজ্ঞ, ভোগারতি, সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান, মহতী ভাগবতীয় আলোচনা সভা,
বিনতি প্রার্থনা,বিশ্বশান্তি বাণীপাঠ ও মহাপ্রসাদ আস্বাদন।

শ্রীশ্রীজ্বালাকুমারী মন্দির পরিচালনা পরিষদের সভাপতি বিশিষ্ট সমাজহিতৈষী ও সনাতনী যোদ্ধা মানু কর্মকার মান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উদ্বোধক ছিলেন শ্রীশ্রীঅন্নদাঠাকুর আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘ প্রকাশ আদ্যাপীঠের প্রধান পুরোহিত শ্রী তপন চক্রবর্তী, বিশেষ আলোচক ছিলেন মন্দির কমিটির প্রবাসী কর্মকর্তা ও সমাজসেবক শ্রী মনোরঞ্জন কর্মকার।

সভায় প্রধান ধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত থেকে জ্বালাকুমারী ও সনাতনী বিভিন্ন প্রসঙ্গের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বাংলাদেশ জাতীয় মাতৃভক্তি উদযাপন পরিষদ (BNMRSA)’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বিশিষ্ট চণ্ডী-গীতামৃত পরিবেশক, ভাগবতীয় বক্তা,গণমাধ্যমকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গীতানুধ্যায়ী ডাঃ শ্রী সুপণ বিশ্বাস শঙ্করেশ।

উক্ত পারমার্থিক আয়োজনে শ্রীশ্রীজ্বালাকুমারী মন্দির পরিচালনা পরিষদ, বার্ষিক জ্বালাকুমারী পূজা উদযাপন পরিষদ, স্থানীয় শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম ও জ্বালাকুমারী গীতা সংঘের সর্বস্থরের কর্মকর্তা,
উপদেষ্টাবৃন্দ সহ দূর দূরান্ত হতে মাতৃবিগলিত প্রাণ বহু ভক্তের সমাগম ঘটে।
আয়োজকবৃন্দের আত্মিক ভালোবাসা, আন্তরিকতা ও ভক্তবৃন্দের প্রাণবন্ত সৌষ্ঠব উপস্থিতি ও অমলিন সহযোগিতা পুরো অনুষ্ঠানকে যথার্থ আধ্যাত্মিক ভাবধারায় অভিষিক্ত করেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

রাউজান পৌর এলাকায় শ্রীশ্রীজ্বালাকুমারী মায়ের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

Update Time : ০৫:১৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬