রাউজানে বারী বর্ষন ও ডাবুয়া খাল ভাঙ্গনের ফলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান ও ভাঙ্গন এলাকা পরিদর্শন
- Update Time : ১০:০১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
- / ৩৬ Time View

★ শ্রী সুপণ বিশ্বাস (স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম।)
রাউজানে বারী বর্ষন ও ডাবুয়া খাল ভাঙ্গনের ফলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান ও ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রাহাতুল ইসলাম এবং রাউজান সাংসদ আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় ডাবুয়া ইউনিয়ন বিএনপি নেতা মোঃ কামাল মিয়া। ৯ জুলাই বৃহস্পতিবার বিকেলে প্রথমে ডাবুয়া কান্দিপাড়া এলাকায় পানিবন্দী পরিবারের মাঝে মোঃ কামাল মিয়ার ব্যক্তিগত অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করেন। পরবর্তীতে পশ্চিম ডাবুয়ায় পানিতে পড়ে নিহত শিশু মোস্তাকিমের পরিবারের খোজ নেন এবং আর্থিক অনুদান প্রদান করেন। পরে ডাবুয়া খাল ভাঙ্গনে তিনটি এলাকা পরিদর্শন করেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল কান্তি চাকমা, ডাবুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এরশাদ চৌধুরী, উপজেলা যুবদল নেতা আব্দুল শুক্কুর, বিএনপির নেতা জহুর আহম্মদ, কৃষকদলন নেতা দীল মোহাম্মদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাজী বাদশা, প্রচার সম্পাদক জানে আলম, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি সোয়াইব উদ্দিন, ডাবুয়া কান্দি পাড়া মাদ্রাসার মহা পরিচালক হাফেজ ক্বারী মাওলানা শহীদুল্লাহ্, ইউনিয়ন যুবদলের আহবায়ক আবদুল মান্নান, বিএনপি নেতা মিয়া সওদাগর, যুবদল নেতা নাফিজ ইকবাল হেলাল, যুবদল নেতা মোঃ ইলিয়াস, সমাজসেবক জসিম উদ্দিন, যুবদল নেতা মোঃ মামুন, মোঃ মোরশেদ, ছাত্রদল নেতা রবিন তালুকদার সহ আরো অনেকেই। মোঃ কামাল মিয়া বলেন আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর দিকনির্দেশনায় নিয়মিত বন্যায় কবলিত মানুষের পাশে দাড়িয়েছি এবং সাধ্যমত সহযোগিতা করেছি। তিনি আরও বলেন যতদিন পর্যন্ত এই দূর্যোগ চলমান থাকবে সকল ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে।


















