রবি বোলার হান্টে চ্যাম্পিয়ন মানিকছড়ির ক্ষুদে স্পিনার সাইফ
- Update Time : ০৩:৫৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
- / ১৫ Time View

জসীমউদ্দিন,মানিকছড়িঃ খাগড়াছড়ির মানিকছড়ির কৃতিসন্তান ক্ষুদে স্পিনার মুহাম্মদ সাইফ রবি বোলার হান্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় তাকে সংবর্ধনা দিয়েছে মানিকছড়ির অন্যতম মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আক্তারুজ্জামান জনকল্যাণ সংস্থা।
সাইফের এই অসামান্য সাফল্যে মানিকছড়িজুড়ে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। তার এমন অর্জন শুধু পরিবার কিংবা এলাকার জন্য নয়, বরং পুরো মানিকছড়ির ক্রীড়াঙ্গনের জন্যও একটি গর্বের বিষয়। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি আগ্রহ ও স্পিন বোলিংয়ে বিশেষ দক্ষতার পরিচয় দিয়ে আসা সাইফ নিজের প্রতিভা ও অধ্যবসায়ের মাধ্যমে এই সাফল্য অর্জন করেছে।
তার অর্জনকে উৎসাহিত করতে আক্তারুজ্জামান জনকল্যাণ সংস্থার পক্ষ থেকে এই সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় ক্ষুদে প্রতিভাবান ক্রিকেটার মুহাম্মদ সাইফকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।
এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি নতুন প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন উপস্থিত ব্যক্তিবর্গরা । বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান শিশু-কিশোরদের পাশে দাঁড়ানো এবং তাদের সাফল্যে উৎসাহ প্রদান সমাজের জন্য ইতিবাচক দৃষ্টান্ত।
মানিকছড়ির এই ক্ষুদে স্পিনার মুহাম্মদ সাইফ আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজের প্রতিভার স্বাক্ষর রাখবে—এমন প্রত্যাশা স্থানীয় ক্রীড়াপ্রেমী ও শুভাকাঙ্ক্ষীদের।
আক্তারুজ্জামান জনকল্যাণ সংস্থার এমন মানবিক ও উৎসাহমূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।




















