👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের দোরগোড়ায় মানসম্মত সেবা পৌঁছে দিতে চায় সরকার: প্রতিমন্ত্রী অমিত

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ০৮:০৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • / ২ Time View
Print

মাসুদ রানা,যশোর জেলা প্রতিনিধিঃজনগণের দোরগোড়ায় মানসম্মত সরকারি সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেছেন, জনগণ যেন সরকারি সেবা নিয়ে কোনো প্রশ্ন বা অভিযোগ তুলতে না পারেন, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার একটি গণমুখী প্রশাসন গড়ে তুলতে কাজ করছে।

শুক্রবার সকালে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চায়। জনগণের ভোগান্তি ও অভিযোগের জায়গাগুলো কমিয়ে আনতে সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী তার সরকারকে একটি গণমুখী সরকার হিসেবে গড়ে তুলতে চান। তিনি বিশ্বাস করেন, এই সরকার দেশের সমগ্র জনগণের সরকার। জনগণের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে সরকার একবিন্দুও সরে আসবে না। প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত সেবা নিশ্চিত করা হবে।

ভূমি অফিসের সেবার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ভূমি অফিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। সরকার নির্ধারিত মূল্যে জনগণকে সেবা দিতে হবে। নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত একটি টাকাও নেওয়া যাবে না।

পরে প্রতিমন্ত্রী যশোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে ড্রেন ও রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

জনগণের দোরগোড়ায় মানসম্মত সেবা পৌঁছে দিতে চায় সরকার: প্রতিমন্ত্রী অমিত

Update Time : ০৮:০৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬