ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে হোটেল ভবন থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, তদন্তে পিবিআই-সিআইডি!

Reporter Name
  • Update Time : ০৫:০২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • / ৩৮ Time View
Print

প্রতিবেদনে:নবাব, বিভাগীয় ক্রাইম রিপোর্টার
রংপুর নগরীর পায়রা চত্বর এলাকায় অবস্থিত বহুতল আবাসিক হোটেল “নর্থ ভিউ”-এর ছাদ থেকে নিচে পড়ে নুজসাত জাহান (১৮) নামে এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত নুজসাত রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি নগরীর খলিফাপাড়া এলাকার বাসিন্দা।
গতকাল ২২ জুন (সোমবার) বিকেলে এই ঘটনাটি ঘটে। ঘটনাস্থলটি রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ের একদম সামনে হওয়ায় পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে—তা খতিয়ে দেখতে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী।
ইতিমধ্যেই ঘটনার রহস্য উদঘাটন এবং আলামত সংগ্রহ করতে থানা পুলিশের পাশাপাশি পিবিআই (PBI) এবং সিআইডি (CID)-এর ক্রাইম সিন ইউনিট তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য পারিপার্শ্বিক বিষয় পরীক্ষা করা হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

রংপুরে হোটেল ভবন থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, তদন্তে পিবিআই-সিআইডি!

Update Time : ০৫:০২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬