ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরা জেলা প্রশাসক কাপ ফুটবলের শিরোপা আশাশুনির, টাইব্রেকারে হারল কালিগঞ্জ

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ০৮:৩৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / ৫ Time View
Print

মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়,প্রতিনিধি:
সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আশাশুনি উপজেলা দল।

রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
ফাইনালে আশাশুনি ও কালিগঞ্জ উপজেলা দল মুখোমুখি হয়। ম্যাচের প্রথমার্ধে একটি গোল করে এগিয়ে যায় আশাশুনি। দ্বিতীয়ার্ধে কালিগঞ্জ একটি গোল করে খেলায় সমতা ফেরায়। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে আশাশুনি উপজেলা দল ৫-৩ গোলে কালিগঞ্জকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। কালিগঞ্জ উপজেলা দল হয় রানার্সআপ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মিজ কাউসার আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ এবং জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রউফ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মইন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিপন বিশ্বাস, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতী, সাবেক যুবদল নেতা নাসিম ফারুক খান মিঠু, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ইমদাদুল ইসলাম, সদস্য আবু নাসের মো. আবু সাঈদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জিএম মনিরুল ইসলাম মনি, ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা এবং জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমান।

এ ছাড়া জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফাইনাল খেলাকে ঘিরে জেলা স্টেডিয়ামে দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, ছেলেমেয়েদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি গুরুত্ব দিতে হবে। খেলাধুলার জন্য সাতক্ষীরা একটি উর্বর ভূমি। বাংলাদেশসহ বিশ্বের ক্রীড়াঙ্গনে সাতক্ষীরার সন্তানদের ভূমিকা প্রশংসনীয়।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে এখানে খেলাধুলার পরিবেশ ছিল না এবং সেই পরিবেশ নষ্ট করা হয়েছিল। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়া ও সংস্কৃতি অঙ্গনের উন্নয়নে কাজ করেছেন।

তিনি আরও বলেন, শরীর ও মন সুস্থ রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

১০

সাতক্ষীরা জেলা প্রশাসক কাপ ফুটবলের শিরোপা আশাশুনির, টাইব্রেকারে হারল কালিগঞ্জ

Update Time : ০৮:৩৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬