ঢাকা ১০:৫২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুতের তার চুরি করতে গিয়ে দাঁত দিয়ে কাটার চেষ্টা, মুহূর্তেই প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ০৯:৩৯:১৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / ৯ Time View
Print

আবু তালেব, বিশেষ প্রতিনিধি:

রাজধানীর ধানমন্ডিতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে দাঁত দিয়ে তার কাটার চেষ্টা করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাসেল (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ধানমন্ডির মধুবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাসেল নরসিংদীর মাধবদী উপজেলার মো. আক্তার হোসেনের ছেলে। তিনি পরিবারের সঙ্গে রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। পরিবারের সদস্যদের দাবি, রাসেল রাস্তায় বেলুন ও ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যায় রাসেল ধানমন্ডির মধুবাজার এলাকায় একটি বাসার সামনে বিদ্যুতের তার কাটার চেষ্টা করেন। প্রথমে তিনি হাত দিয়ে তারটি ছিঁড়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু তারটি ছিঁড়তে না পেরে একপর্যায়ে দাঁত দিয়ে কাটার চেষ্টা করেন। এ সময় বিদ্যুতের সংস্পর্শে এসে তিনি গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন।

ঘটনার পর স্থানীয়রা রাসেলকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে ধানমন্ডি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক খান জানান, খবর পেয়ে পুলিশ মধুবাজার এলাকার একটি বাসার সামনে রাসেলকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

এসআই ফারুক খান আরও জানান, স্থানীয়দের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে, রাসেল চুরির উদ্দেশ্যে বিদ্যুতের তার ছিঁড়ার চেষ্টা করছিলেন। প্রথমে হাত দিয়ে তার ছেঁড়ার চেষ্টা ব্যর্থ হওয়ার পর দাঁত দিয়ে কাটতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

এ ঘটনায় রাসেলের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার মৃত্যুর ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি কীভাবে ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে বিদ্যুতের তার চুরি ও এ ধরনের ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডের বিষয়ে স্থানীয়দের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্টরা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

বিদ্যুতের তার চুরি করতে গিয়ে দাঁত দিয়ে কাটার চেষ্টা, মুহূর্তেই প্রাণ গেল যুবকের

Update Time : ০৯:৩৯:১৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬