যশোরের শার্শায় উলাশীর খাল পুনঃখননের উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান
- Update Time : ১২:২০:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- / ৬ Time View

মোঃ আসাদুজ্জামান (আসাদ), স্টাফ রিপোর্টার:
আজ (সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ইং তারিখ) বেলা ১১টা ৩৫ মিনিটে উপজেলার বেতনা নদীর সঙ্গে সংযুক্ত উলাশী-যদুনাথপুর এলাকার প্রায় চার কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখননের কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর আগে সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান যশোর বিমানবন্দরে অবতরণ করে। যশোর বিমানবন্দর থেকে নেমেই প্রধানমন্ত্রী তারেক রহমান নেতাকর্মীদের অভিবাদন গ্রহণ করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান এমপিকে অভ্যর্থনা ও শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন, যশোরের কৃতি সন্তান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এর প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন যশোর ৮৫, – ১ ( শার্শা ) আসন এর সংসদ সদস্য বর্তমান এমপি মাওলানা আজিজুর রহমান সহ কেন্দ্রীয় এবং জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ -স্থানীয় নেতৃবৃন্দ, স্থানীয় এলাকাবাসী এবং স্থানীয় সংবাদকর্মীরা।
এবং সংক্ষিপ্ত সময়ের জন্য উপস্থিত জনতার উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এরপর তিনি তার নির্ধারিত বাসে যশোরের শার্শা উপজেলার উদ্দেশে রওনা দেন।
এদিকে, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই বিমানবন্দর এলাকা ও শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। হাজার হাজার নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ তাকে স্বাগত জানাতে রাস্তায় অবস্থান নেন। স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দলীয় নেতারা তার সফরসূচি সফল করতে আপ্রাণ চেষ্টা চালাতে থাকেন।
জিয়া খাল পুনঃখনন উদ্বোধনস্থলে স্থানীয় সাংবাদিকরা ও বেনাপোলবাসীর প্রাণের দাবি একটি আধুনিক হাসপাতাল নির্মাণের জন্য উচ্চস্বরে আওয়াজ তুলতে থাকে তার কর্ণপাতের জন্য , প্রধানমন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার সাথে সাথে তিনার নিকট বেনাপোলে হসপিটালের দাবি জানালে, প্রধানমন্ত্রী সেই দাবিকে গুরুত্ব দিয়ে বেনাপোলে হাসপাতাল স্থাপনের আশ্বাস প্রদান করেন এবং মাইকে ঘোষণার মাধ্যমে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশ প্রদান করেছেন। এটি শুধু একটি প্রতিশ্রুতি নয়, বেনাপোলবাসীর দীর্ঘদিনের কষ্ট লাভের একটি আশার আলো।এছাড়াও তিনি মহিলাদেরকে গ্যাসের কার্ড করে দেওয়ারও প্রতিশ্রুতি দেন।
খাল খনন কার্যক্রম উদ্বোধনের পর দুপুর ১টা ১৫ মিনিটে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন। এরপর দুপুর ১টা ৩৫ মিনিটে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন। এছাড়া বিকেল ৩টা ৩০ মিনিটে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।এর আগে, ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই খালটি প্রথম১ ৯৭৬ সালের ১লা নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ হাতে কোদাল তুলে খাল খননের উদ্বোধন করেছিলেন।



















