মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলার সাংগঠনিক সমন্বয়কারীদের ব্যবস্থাপনায় সাংগঠনিক সংলাপ অনুষ্ঠিত
- Update Time : ১০:১৪:০৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
- / ৯ Time View

★ শ্রী সুপণ বিশ্বাস-(স্টাফ রিপোর্টার,চট্টগ্রাম।)
অদ্য ৪ জুলাই শনিবার সকালে রাউজান এম জে স্কয়ার কমিউনিটি সেন্টারে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, রাউজান উপজেলা সাংগঠনিক সমন্বয়কারীদের ব্যবস্থাপনায় কেন্দ্রীয় পর্ষদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাউজানের সকল শাখা কমিটির প্রতিনিধিদের নিয়ে সাংগঠনিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতি আলহাজ রেজাউল আলী জসীম চৌধুরী। সমন্বয়কারী মিনহাজুল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় পর্ষদের সদস্য শেখ মুজিবুর রহমান বাবুল,মাওলানা হাবিবুল হোসাইন মাইজভাণ্ডারী, মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম চৌধুরী, মীর মোহাম্মদ শফিউল আলম নিজাম, কাজী নিজামুল ইসলাম, প্রফেসর আবু তাহের, তাজ মোহাম্মদ মিয়া মেম্বার, জাকের হোসেন মাষ্টার। স্বাগত বক্তব্য রাখেন সমন্বয়কারী মোহাম্মদ আলী মাস্টার।এসময় সমন্বয়কারী সাদিকুজ্জামান শফি, মাস্টার আনিস উল খান বাবর, মাস্টার আবু তৈয়ব, মো. মামুন মিয়া, মো. নাজিম উদ্দীন, কাজী আসলাম উদ্দীন, টিটন বৈদ্যসহ বিভিন্ন শাখা কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সমন্বয়কারী মাওলানা মহিম উদ্দিন মাইজভাণ্ডারী। নাতে রাসুল (সা.) পরিবেশন করেন মাওলানা কুতুব উদ্দিন এবং মাইজভাণ্ডারী গজল পরিবেশন করেন খান জাহান আলী। শেষে মিলাদ ও কিয়াম পরিচালনা করেন সমন্বয়কারী মাওলানা তরিকুল ইসলাম। দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় পর্ষদের সদস্য মাওলানা হাবিবুল হোসাইন মাইজভাণ্ডারী।সংলাপে কেন্দ্রীয় পর্ষদের নেতৃবৃন্দ প্রতিটি শাখা কমিটির প্রতিনিধিদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় ও সাক্ষাৎকারের মাধ্যমে সাংগঠনিক কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা করেন এবং ভবিষ্যৎ কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।এর আগে কেন্দ্রীয় পর্ষদের সভাপতি আলহাজ রেজাউল আলী জসীম চৌধুরী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।


















