👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথমবারের মতো কুবিতে গণিত অলিম্পিয়াড

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ০৩:০৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / ৪৯ Time View
Print

শরীফুল ইসলাম, কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের ঢাকা-দক্ষিণ আঞ্চলিক পর্ব। বাংলাদেশ গণিত সমিতি ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় ঢাকা-দক্ষিণ অঞ্চলের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেবেন।

আগামী ৬ নভেম্বর (শুক্রবার) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করিম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দীন এবং বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ফজলুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম।

উক্ত প্রতিযোগিতায় প্রাথমিক পর্যায়ে সারাদেশকে আটটি অঞ্চলে ভাগ করা হয়েছে। যেখানে ঢাকা-দক্ষিণ অঞ্চলের আওতায় ঢাকা মহানগরীর নির্ধারিত কিছু অংশসহ মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ অঞ্চলের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০টির বেশি বিভাগ থেকে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছেন। এ পর্যন্ত প্রায় ১৫০টি আবেদন জমা পড়েছে।

অনুষ্ঠানে গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন, “আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো শুধু পড়ানো নয়, বরং শিক্ষার্থীদের শেখানো। স্যারদের দিকনির্দেশনা অনুযায়ী আমরা এই লক্ষ্যকে সামনে রেখে কাজ এগিয়ে নিচ্ছি। যারা সামনে থেকে আয়োজনটি বাস্তবায়নে কাজ করেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানাই।”

উপস্থিত ঢাকা-দক্ষিণ আঞ্চলিক পর্বের আহ্বায়ক ও গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মাহবুব বলেন, “আমরা এবার প্রথমবারের মতো দক্ষিণাঞ্চলের একটি অঞ্চলকে এই আয়োজনের সঙ্গে যুক্ত করেছি। ঢাকা-দক্ষিণ অঞ্চলের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের গণিত এবং গণিতসংশ্লিষ্ট বিভাগগুলোকে এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। পদার্থবিজ্ঞান, রসায়ন, পরিসংখ্যান, সিএসই, আইসিটি ও প্রকৌশলসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এতে অংশ নিচ্ছেন। এখন পর্যন্ত প্রায় ১৫০ জন শিক্ষার্থীর নিবন্ধন সম্পন্ন হয়েছে। এটি উন্মুক্ত নিবন্ধন নয় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে প্রতিনিধি মনোনয়নের ভিত্তিতে অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে9।”

তিনি আরও বলেন, “অনুষ্ঠানের প্রথম পর্বে সকালে র‍্যালি ও উদ্বোধন অনুষ্ঠিত হবে। এরপর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা চলবে। পরীক্ষা শেষে মধ্যাহ্নভোজ ও প্রার্থনার বিরতি থাকবে। বিরতির পর বেলা ২টা থেকে পরবর্তী কার্যক্রম শুরু হবে।”

এছাড়াও অনুষ্ঠানে সকালে জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে আয়োজনের সূচনা হবে। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের জন্য ইন্টারঅ্যাকটিভ পর্ব এবং পুরস্কারের ব্যবস্থা থাকবে। দিনের শেষ পর্বে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

প্রথমবারের মতো কুবিতে গণিত অলিম্পিয়াড

Update Time : ০৩:০৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬