দেবহাটা উপজেলায় জুলাই যোদ্ধা শহীদ আসিফ হাসানের ২য় শাহাদাত বার্ষিকী পালিত।
- Update Time : ০৯:৪৩:১১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
- / ১১ Time View

জি এম আব্বাস উদ্দিন সাতক্ষীরা জেলা প্রতিনিধি:- সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলায় জুলাই যোদ্ধা শহীদ আসিফ হাসানের ২য় শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কবর জিয়ারত অনুষ্ঠিত হয়েছে।
১৮ ই জুলাই (শুক্রবার) বিকাল ৫ টায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও কবর জিয়ারত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ মাও মুহাদ্দিস রবিউল বাশার।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শহীদ আসিফ হাসানসহ দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও ন্যায়বিচারের জন্য আত্মোৎসর্গকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত করেন উপস্থিত অতিথিবৃন্দ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হাফেজ মাও মুহাদ্দিস রবিউল বাশার বলেন, শহীদ আসিফ হাসানের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস। তাঁর আদর্শ, সাহসিকতা ও দেশপ্রেম নতুন প্রজন্মকে সত্য ও ন্যায়ের পথে চলতে উদ্বুদ্ধ করবে। শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে পারে না। তাদের স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়েই প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব।
তিনি আরও বলেন, আমাদের প্রত্যেকের দায়িত্ব শহীদদের স্মৃতি সংরক্ষণ করা এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানো। দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতের অফিস সেক্রেটারী মাও রুহুল আমিন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, বাংলাদেশ ইসলামী ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার সভাপতি মেহেদী হাসান, সেক্রেটারী নুর নবী, সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারী নাজমুল হুসাইন, উপজেলা জামায়াতের আমীর মাও অলিউল ইসলাম, সেক্রেটারী এইচ এম ইমদাদুল হক, নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর মাও হাবিবুল্লাহ বাশার, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক তরফদার সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ, শহীদ পরিবারের সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে শহীদ আসিফ হাসানসহ সকল শহীদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।



















