👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘদিন পরিত্যক্ত হরিপুর রাজবাড়ি এখন রঙচঙে পর্যটনের জন্য প্রস্তুত হচ্ছে ‎

Reporter Name
  • Update Time : ০৪:৪২:১৩ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / ২২৫ Time View

Screenshot

Print

‎হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃদীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ঠাকুরগাঁওয়ের ঐতিহাসিক হরিপুর রাজবাড়ি অবশেষে নতুন রূপ পাচ্ছে। সাদা রঙে ঝকঝকে করে তোলা হয়েছে প্রায় ১৫০ বছরের পুরোনো এই জমিদার বাড়িটি। উপজেলা প্রশাসন বলছে, পর্যটকদের জন্য এটিকে আকর্ষণীয় করে তোলা হচ্ছে।
‎সরেজমিনে গিয়ে গতকাল দেখা যায়, রাজবাড়ির মূল ভবনের বাইরে ও ভেতরে নতুন করে চুনকাম ও রঙের কাজ চলছে। মাঠে ইট, বালু ও সিমেন্টের বস্তা স্তূপ করে রাখা হয়েছে। একসময় লতা-পাতায় ঢাকা থাকা খিলানগুলো এখন সাদা রঙে ঝলমল করছে। তবে ভেতরের অনেক অংশ এখনো ভাঙাচোরা, ইট বেরিয়ে আছে।
‎স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, হরিপুরের জমিদার যোগেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর এই রাজবাড়িটি দেশভাগের পর থেকে অযত্নে-অবহেলায় পড়ে ছিল। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত হলেও সংস্কারের অভাবে এটি ধ্বংসের পথে ছিল।
‎এ বিষয়ে উপজেলা ভূমি কমিশনার উজ্জ্বল বাইন বলেন, “হরিপুর রাজবাড়িটি আমাদের ঐতিহ্য। দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় ছিল। বর্তমানে এটিকে রংচঙে ঝকঝকা করা হয়েছে এবং এটাকে হরিপুরে পর্যটকদের জন্য তৈরি করা হচ্ছে। আমরা চাই, ঠাকুরগাঁওয়ে কেউ ঘুরতে এলে হরিপুর রাজবাড়ি দেখে যাক।”
‎তবে স্থানীয় ইতিহাস সচেতন কয়েকজন বলছেন ভিন্ন কথা। তাদের মতে, ঐতিহাসিক স্থাপনা সংস্কারে প্রত্নতাত্ত্বিক নিয়ম মানা হয়নি। পুরোনো কারুকাজের ওপর নতুন রঙের প্রলেপ দেওয়ায় এর আদি রূপ নষ্ট হচ্ছে। আধুনিক রং না করে চুন-সুরকির আদি পদ্ধতিতে সংস্কার করা উচিত ছিল।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সংস্কার শেষ হলে রাজবাড়ি চত্বরে বসার জায়গা, আলোকসজ্জা ও তথ্যকেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে।

‎

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

দীর্ঘদিন পরিত্যক্ত হরিপুর রাজবাড়ি এখন রঙচঙে পর্যটনের জন্য প্রস্তুত হচ্ছে ‎

Update Time : ০৪:৪২:১৩ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬