ইবির লালন শাহ হল ডিবেটিং সোসাইটির আন্ত:ব্লক বিতর্ক প্রতিযোগিতা
- Update Time : ০৯:১৬:২৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / ৪ Time View

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হল ডিবেটিং সোসাইটি কর্তৃক ‘রাজনীতি থেকে দূরে থাকা সংস্কৃতি, গণতান্ত্রিক সংকটকে দীর্ঘায়িত করছে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্ত:ব্লক প্রীতি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) বিকেল ৩টায় লালন শাহ হলের টিভি রুমে এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে লালন শাহ হল ডিবেটিং সোসাইটির সভাপতি মিশুক শাহরিয়ারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক আব্দুর রাজ্জাক। এছাড়াও উপস্থিত ছিলেন মডারেটর হুসাইন আহমেদ লিটন। বিভিন্ন হলের ডিবেটিং সোসাইটির বিটার্কিকবৃন্দ সহ লালন শাহ হল ডিবেটিং সোসাইটির অন্যান্য সদস্যরা।
এসময় প্রীতি বিতর্কটি পরিচালনার দায়িত্বে ছিলেন সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটির সভাপতি শান্ত শিশির। অন্যান্য হলের ডিবেটিং সোসাইটির সভাপতিরা বিচারকের দায়িত্ব পালন করেন পাশাপাশি বিতার্কিকদের ভুলগুলো শোধরানোর উপায় বাতলে দেন। প্রীতি বিতর্ক হওয়ায় কোনো পক্ষকেই বিজয়ী ঘোষণা করা হয়নি। বিতর্ক শেষে উভয় প্রতিযোগীদের ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় সরকারি দলের পক্ষে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন মুশফিকুর রহমান, গোলাম রব্বানী, জাহিদ হাসান ও আব্দুল্লাহ নোমান। বিরধী দলের প্রতিপক্ষের প্রতিযোগীরা ছিলেন ইবরাহীম খলিল, মানিক মিয়া ও রমজান আলী।
প্রধান অতিথির বক্তব্যে লালন শাহ হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক আব্দুর রাজ্জাক বলেন, অনাকাঙ্ক্ষিত কারণে বেশ কিছুদিন থেকে এ হলের ডিবেটিং সোসাইটির কার্যক্রম বন্ধ ছিল তবে আমি দায়িত্ব পাওয়ার পর নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটি দায়িত্ব হাতে নেওয়ার পর এই সুন্দর একটি বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে কার্যক্রম পুনরায় নতুন করে শুরু হলো এ ধারা অব্যাহত থাকবে।
বিতার্কিকদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, তোমরা উপয় পক্ষ ভালোই বিতর্ক করেছো, বেশ উপভোগ করছি। নিয়মিত প্র্যাকটিস করলে সামনে আরো ভালো কিছু করতে পারবে বলে আশা করছি।




















