ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম উত্তর চান্দগাঁও-কুয়াইশ সার্বজনীন দুর্গাবাড়ীতে মহালয়ার শুভসূচনা পবিত্র চণ্ডীপাঠ, সংগীতাঞ্জলি ও নৃত্যানুষ্ঠানে মাধ্যমে দেবীপক্ষকে বরণ

Reporter Name
  • Update Time : ০৪:১২:২৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • / ১৩ Time View
Print

মিলন বৈদ্য শুভ, চট্টগ্রাম (প্রতিনিধি):শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা নিয়ে চট্টগ্রাম উত্তর চান্দগাঁও-কুয়াইশ সার্বজনীন দুর্গাবাড়ী পূজা উদযাপন পরিষদের আয়োজনে বহুমাত্রিক আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে মহালয়ার শুভসূচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রোজ্জ্বলন, সপ্তশতী চণ্ডীপাঠ, চণ্ডীকথামালা, সংগীতাঞ্জলি, নৃত্যানুষ্ঠানও মায়ের চরণে পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে দেবীপক্ষকে বরণ করে নেন সমাগত ভক্ত ও দর্শনার্থীরা।
‘উৎসবের বুনন’ শীর্ষক মাতৃচেতনাবাহী উক্ত গীতি আলেখ্য অনুষ্ঠানে শুরুতে মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মাধ্যমে মহালয়ার আনুষ্ঠানিক শুভ সূচনা করেন চট্টল ইয়ুথ কয়ারের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অরুণ চন্দ্র বণিক।

অনুষ্ঠানে শুভ মহালয়া উপলক্ষে পবিত্র চণ্ডীপাঠ, চণ্ডী কথামালা পরিবেশন করেন রাউজান প্রেস ক্লাবের শিক্ষা,সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, বিশিষ্ট চণ্ডী-গীতামৃত পরিবেশক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গীতানুধ্যায়ী ডাঃ শ্রী সুপণ বিশ্বাস শঙ্করেশ। শ্রীবিশ্বাসের সুমধুর কণ্ঠের পবিত্র চণ্ডীধ্বনী, মাতৃতত্ত্বামৃত ও সনাতন স্তুতির ঐশী আবহে অনুষ্ঠানে সৃষ্টি হয় এক অনন্য ভাবগাম্ভীর্য ও ভক্তিময় পরিবেশ। সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে শারদ বন্দনায় অনুষ্ঠান মাতিয়ে রাখেন কণ্ঠশিল্পী পঙ্কজ বনিক ও স্থানীয় শিল্পীবৃন্দ। সমগ্র অনুষ্ঠানে যন্ত্রাংশে সংগত করেন চট্টগ্রামের সুপরিচিত সাংস্কৃতিক সংগঠন শুভম্ মিউজিক্যাল গ্রুপের কর্মকর্তা
কিবোর্ড শিল্পী সুমঙ্গল চক্রবর্তী, তবলা শিল্পী পঙ্কজ বণিক, অক্টোপ্যাড শিল্পী বিপ্লব চক্রবর্তী ও গিটার শিল্পী প্রবর আচার্য্য।
সংগীত ও বাদ্যযন্ত্রের সমন্বয়ে পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত ও আকর্ষণীয়।
মুন্না ধর এর সঞ্চালনে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর চান্দগাঁও-কুয়াইশ সার্বজনীন দুর্গাবাড়ী পূজা উদযাপন পরিষদের সভাপতি ভোলা ধর, সাধারণ সম্পাদক স্বরূপম দেওয়ানজীসহ পরিষদের অন্যান্য সদস্য ও ভক্তবৃন্দ।
শারদীয়া মাকে বরণ, উলুধ্বনি, শঙ্খধ্বনি, মাতৃধ্বনি,শাস্ত্রীয় আচার-অনুষ্ঠান ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে মহালয়ার এই আয়োজন সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শারদীয় দুর্গোৎসবের মহা আনন্দ, ভক্তি ও উৎসবের আমেজ ছড়িয়ে দেয়। অনুষ্ঠানে দূর দূরান্ত হতে বহু মাতৃবিগলিত প্রাণ ভক্তের সমাগম ঘটে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

চট্টগ্রাম উত্তর চান্দগাঁও-কুয়াইশ সার্বজনীন দুর্গাবাড়ীতে মহালয়ার শুভসূচনা পবিত্র চণ্ডীপাঠ, সংগীতাঞ্জলি ও নৃত্যানুষ্ঠানে মাধ্যমে দেবীপক্ষকে বরণ

Update Time : ০৪:১২:২৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬