👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইবির নতুন প্রেস প্রশাসক হলেন অধ্যাপক মাহবুব মর্শিদ

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ০১:৪৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • / ৮ Time View
Print

আজিজুল হাকিম,ইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রেস প্রশাসক হিসেবে বাংলা বিভাগের অধ্যাপক ড. গাজী মো. মাহবুব মর্শিদকে নতুন নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।

অফিস আদেশ সূত্রে জানা যায়, প্রেস প্রশাসক হিসেবে বাংলা বিভাগের অধ্যাপক ড. গাজী মো. মাহবুব মর্শিদ-কে আগামী ২১ অক্টোবর থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রেস প্রশাসক হিসেবে ভাইস-চ্যান্সেলর মহোদয় নিয়োগদান করেছেন। এ দায়িত্ব পালনের জন্য তিনি নিয়ম অনুযায়ী সুযোগ সুবিধা পাবেন।

উল্লেখ্য, এর আগে প্রেস প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্ত আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক এ কে এম. মফিদুল ইসলাম -এর মেয়াদ ২০ অক্টোবর শেষ হবে। দীর্ঘদিন একান্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে প্রেস প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করায় অধ্যাপক ড. এ কে. এম মফিজুল ইসলাম-কে বিশ্ববিদালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

ইবির নতুন প্রেস প্রশাসক হলেন অধ্যাপক মাহবুব মর্শিদ

Update Time : ০১:৪৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬