জীবননগরে ইয়াবাসহ এক যুবক গ্রেফতার
- Update Time : ১০:০২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
- / ৮ Time View

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গাঃ
চুয়াডাঙ্গার জীবননগরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৫ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, চুয়াডাঙ্গা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবে জীবননগর উপজেলার শাখারিয়া পিচমোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জীবননগর-চ্যাংখালী সড়কের পাশে অবস্থিত তিন ভাই স্টোরের সামনে সন্দেহভাজন হিসেবে মোঃ মাসুদ রানা (৩৫)-কে তল্লাশি করা হয়।
তল্লাশিকালে তার পরিহিত জিন্স প্যান্টের সামনের ডান পকেট থেকে একটি নীল রঙের জিপারযুক্ত ছোট পলিথিন প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটের ভেতর থেকে ১৫ পিস কমলা রঙের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ১ দশমিক ৫ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ হাজার ৫০০ টাকা।
গ্রেফতারকৃত মাসুদ রানা জীবননগর উপজেলার শাখারিয়া গ্রামের আনিছুর রহমানের ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ বদরুল হাসান বাদী হয়ে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

























