👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে ১ হাজার ৩০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ০৯:৪২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / ১৩ Time View
Print

আজিজ, রংপুর প্রতিনিধি:রংপুর মহানগরীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবার ভাঙা-গুঁড়া অংশসহ মোঃ মাহাবুর হোসেন ওরফে মাহাবুব (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা মাদকের অবৈধ বাজারমূল্য আনুমানিক ৩ লাখ ৯০ হাজার টাকা।
মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) সকাল ১০টা ৪৫ মিনিটে রংপুর মহানগরীর কোতয়ালী মেট্রো থানাধীন ১৭ নম্বর ওয়ার্ডের পারবতীপুর ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুরের পরিচালিত অভিযানে গ্রেফতার মাহাবুর হোসেনের নিজ দখলীয় তিন কক্ষবিশিষ্ট বাড়ির শয়নকক্ষের ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, একটি কার্টনের ভেতরে রাখা আটটি পলিপ্যাকেটে ১০০ পিস করে মোট ৮০০ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। একই কার্টনের ভেতরে থাকা নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেট থেকে আরও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া অপর একটি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেট থেকে ইয়াবার ভাঙা ও গুঁড়া অংশ উদ্ধার করা হয়।
উদ্ধার করা ১ হাজার পিস ইয়াবার ওজন ১০০ গ্রাম এবং ভাঙা ও গুঁড়া অংশের ওজন ৩০ গ্রাম। সব মিলিয়ে উদ্ধারকৃত মাদকদ্রব্যের মোট ওজন ১৩০ গ্রাম। ঘটনাস্থলেই ডিজিটাল নিক্তির মাধ্যমে এসব আলামত ওজন করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক অবৈধ বাজারমূল্য ৩ লাখ ৯০ হাজার টাকা।
গ্রেফতারকৃত মোঃ মাহাবুর হোসেন ওরফে মাহাবুব (৪৩) পারবতীপুর ঈদগাহ মাঠসংলগ্ন এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত বাহার উদ্দিন মিয়া এবং মাতার নাম হাবিবা খাতুন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় কোতয়ালী মেট্রো থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

রংপুরে ১ হাজার ৩০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার

Update Time : ০৯:৪২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬