ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরের বকশীগঞ্জে ভারত থেকে আসা বন্য হাতির আক্রমণে জয়নাল আবেদীন (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

Reporter Name
  • Update Time : ১১:২৯:০৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / ৪ Time View
Print

মো: শিহাব মাহমুদ জামালপুর জেলা প্রতিনিধি:-

শুক্রবার (২৬ জুন) ধানুয়া কামালপুর ইউনিয়নের গারো পাহাড়ের সোমনাথ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জয়নাল আবেদীন স্থানীয় মির্ধাপাড়া এলাকার মৃত রমিজ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে পাহাড়ে কাঠ সংগ্রহের জন্য বাড়ি থেকে বের হন জয়নাল আবেদীন। কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত হলেও তিনি বাড়ি না ফেরায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। আজ সকালে খোঁজাখুঁজির এক পর্যায়ে পাহাড়ের সোমনাথ পাড়া এলাকার জঙ্গল থেকে তার থেতলানো মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, রাতে বন্য হাতির আক্রমণে তিনি মারা গেছেন।

ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল জানান, ভারত থেকে কাটাতার পেরিয়ে আসা বন্য হাতির আক্রমণে জয়নাল আবেদীনের মৃত্যু হয়েছে। 

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

জামালপুরের বকশীগঞ্জে ভারত থেকে আসা বন্য হাতির আক্রমণে জয়নাল আবেদীন (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

Update Time : ১১:২৯:০৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬