ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার পূর্বাঞ্চলে সম্প্রতি ওয়াইল্ড ৭০.৩ চ্যাম্পিয়ন তৌফিকুজ্জামান

Reporter Name
  • Update Time : ০৭:২১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • / ১৫ Time View
Print

জি এম আব্বাস উদ্দিন সাতক্ষীরা জেলা প্রতিনিধি:-

ঢাকার পূর্বাচলে সম্প্রতি অনুষ্ঠিত ওয়াইল্ড ৭০.৩ চ্যাম্পিয়ন (আয়রনম্যান ৭০.৩ এর সমান) প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন বাংলাদেশের কৃতী ক্রীড়াবিদ সাতক্ষীরার গর্ব সাতক্ষীরা জেলার ভোমরা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের এম এম আব্দুর রউফের ছেলে তৌফিকুজ্জামান।

বিশ্বের অন্যতম কঠিন সহনশীলতার এই প্রতিযোগিতায় এমটিভি ক্যাটাগরিতে সাঁতার, সাইক্লিং এবং দৌড় এই তিনটি ধাপ সফলভাবে সম্পন্ন করে তিনি প্রথম স্থান অর্জন করেন। ইতোপূর্বে তিনি একই প্রতিযোগিতায় ২০২৪ সালে চ্যাম্পিয়ন ও ২০২৫ সালে ১ম রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছিলেন।

ওয়াইল্ড ৭০.৩ প্রতিযোগিতায় মোট ১.৯ কিলোমিটার সাঁতার, ৯০ কিলোমিটার সাইক্লিং এবং ২১.১ কিলোমিটার দৌড় সম্পন্ন করতে হয়। দীর্ঘদিনের কঠোর অনুশীলন, আত্মনিবেদন এবং দৃঢ় মানসিকতার ফলস্বরূপ তিনি এই অসাধারণ সাফল্য অর্জন করেন।

এই অর্জনে ক্রীড়াঙ্গনে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিভিন্ন ক্রীড়া সংগঠন, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তাঁর এই সাফল্য দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলা ও সুস্থ জীবনধারার প্রতি আরও উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

চ্যাম্পিয়ন হওয়ার পর তৌফিকুজ্জামান বলেন, “এই অর্জন শুধু আমার নয়, এটি আমার পরিবার, কোচ এবং সকল শুভাকাঙ্ক্ষীদের। ভবিষ্যতে দেশের জন্য আরও বড় সাফল্য অর্জনের লক্ষ্যে আমি নিরলস পরিশ্রম করে যাব ইনশাআল্লাহ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

ঢাকার পূর্বাঞ্চলে সম্প্রতি ওয়াইল্ড ৭০.৩ চ্যাম্পিয়ন তৌফিকুজ্জামান

Update Time : ০৭:২১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬