ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জবিতে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে সাম্যের উদ্যোগ

Reporter Name
  • Update Time : ০৯:২৮:২৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • / ৪ Time View
Print

রাকিব মাহী, জবি প্রতিনিধি

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও মানসিক চাপ (স্ট্রেস) মোকাবিলায় সক্ষমতা তৈরির লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘স্ট্রেস ম্যানেজমেন্ট’ বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) কার্যনির্বাহী সদস্য মো. সাদমান আমিন সাম্যের উদ্যোগে বৃহস্পতিবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল আশ্বাস হেলথ।

কর্মশালায় প্রধান বক্তা ছিলেন আশ্বাস হেলথের সাইকোলজিস্ট এবং আইসিডিডিআর,বির সিনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ফাতেমা শাহরিন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী।

কর্মশালায় স্ট্রেসের কারণ, লক্ষণ, প্রকারভেদ, মানসিক ও শারীরিক প্রভাব এবং বৈজ্ঞানিক উপায়ে তা নিয়ন্ত্রণের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের একাডেমিক চাপ, সময় ব্যবস্থাপনা, আবেগ নিয়ন্ত্রণ ও মানসিক সুস্থতা বজায় রাখার বিষয়ে বাস্তবধর্মী পরামর্শ দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং মানসিক চাপ মোকাবিলায় বিশেষজ্ঞের কাছ থেকে পরামর্শ গ্রহণ করেন।

সাদমান আমিন সাম্য বলেন, “বিশ্ববিদ্যালয় জীবনে শিক্ষার্থীদের মানসিক সুস্থতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তৈরি ও সহায়ক পরিবেশ গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

আশ্বাস হেলথের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতামূলক উদ্যোগ তাদের ব্যক্তিগত, সামাজিক ও একাডেমিক জীবনে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

জবিতে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে সাম্যের উদ্যোগ

Update Time : ০৯:২৮:২৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬