ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ জনের মনোনয়ন নিশ্চিত

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ০৮:৫৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / ৭১ Time View
Print

মোঃ এরশাদ আলী,স্টাফ রিপোর্টার:

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দুই দিন ব্যাপী সাক্ষাৎকার শেষে ৩৬ জন প্রার্থীকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
আজ সোমবার (২০ এপ্রিল) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিতে জাতীয় কমিটির সদস্যরা দুই দিনব্যাপী কার্যক্রম পরিচালনা করেন। সাক্ষাৎকার শেষে মনোনয়ন বোর্ড চূড়ান্তভাবে ৩৬ জনকে মনোনীত করেন।
মনোনয়ন বোর্ডের সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
মনোনয়ন প্রাপ্তরা হলেন—
সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

এর আগে গত শুক্রবার ও শনিবার রাজধানীর গুলশান-এ বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ জনের মনোনয়ন নিশ্চিত

Update Time : ০৮:৫৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬