রাণীশংকৈলে ভ্যান মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত ১
- Update Time : ০৫:৫৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
- / ৫১ Time View

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়ে আবুল হোসেন (৬৫) নামে একজন নিহত হয়েছেন।
এঘনায় আরো তিন জন গুরুতর আহত হয়ে, দুই জন দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ও একজন রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
নিহত আবুল হোসেন পৌর সভার মহলবাড়ী এলাকার মৃত নয়ন শেখের ছেলে।
আহতরা হলেন, নেকমরদ এলাকার আব্দুর রউফ এর ছেলে তুহিন (১৭) ,পৌর শহরের ভান্ডারা গ্রামের ইউনুস আলীর ছেলে সফিকুল ইসলাম (৪৫) পাশ্ববর্তী পীরগঞ্জ পয়েন্দা গ্রামের রকেটের ছেলে আতিক (১৬)।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ৮ টায় রাণীশংকৈল পৌর শহরের বন্দর মুক্তা সিনেমার সামনে ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ভ্যান চালক আবুল হোসেন,মোটরসাইকেলে থাকা আতিক,
তুহিন, ও ভ্যানের যাত্রী সফিকুল ইসলাম গুরুতর আহত হলে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এসময় ভ্যান চালক আবুল হোসেন মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী।



















