রাউজানের হাজারো মেধাবীর অনুপ্রেরণা কৃতি ছাত্রী বিজয়া ভৌমিক এখন চিকিৎসক
- Update Time : ০১:০১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- / ২১ Time View

মিলন বৈদ্য শুভ, রাউজান,(চট্টগ্রাম):
চট্টগ্রামের রাউজানের গহিরা আব্দুল জব্বার ইয়াংমেন সোসাইটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কৃতি ছাত্রী বিজয়া ভৌমিক চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস (MBBS) ডিগ্রি অর্জন করে চিকিৎসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর এ সাফল্যে আনন্দিত ও গর্বিত রাউজানবাসী।
শিক্ষাজীবনের শুরু থেকেই মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন বিজয়া ভৌমিক। গহিরা আব্দুল জব্বার ইয়াংমেন সোসাইটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কৃতিচ শিক্ষার্থী হিসেবে তিনি সহপাঠী ও শিক্ষকদের কাছে ছিলেন অনুকরণীয়। পরবর্তীতে তাঁর নিরলস প্রচেষ্টা ও অধ্যবসায়ের ফল হিসেবে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন তিনি।
বিজয়া ভৌমিকের এই অর্জন শুধু তাঁর পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নয়, পুরো রাউজানের জন্যই গর্বের বিষয়।চ তাঁর সাফল্য রাউজানের হাজারো শিক্ষার্থীকে উচ্চশিক্ষা ও স্বপ্নপূরণের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন স্থানীয়রা।
এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীরা নবীন চিকিৎসক ডা. বিজয়া ভৌমিকের উজ্জ্বল ভবিষ্যৎ, কর্মজীবনের সাফল্য এবং মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার জন্য আন্তরিক শুভকামনা জানিয়েছেন।চ























