👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ১০:২০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কুতুবদিয়া প্রতিনিধি:
  • Update Time : ১০:০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / ২ Time View
Print

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কক্সবাজারের কুতুবদিয়ায় আলোচনা সভা করেছে উপজেলা বিএনপি। দিবসটির তাৎপর্য স্মরণ, দলীয় নেতাকর্মীদের উপস্থিতি এবং পারস্পরিক সংহতির আবহে অনুষ্ঠিত এ সভায় অংশ নেন উপজেলা ও বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

শনিবার (৭ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে বড়ঘোপে উপজেলা বিএনপির কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুতুবদিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছৈয়দ আহমেদ চৌধুরী।

সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবু মুছা কুতুবী, বড়ঘোপ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আবছার বিএ, সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান ও রেজাউল করিম রাজু, উপজেলা শ্রমিক দলের সভাপতি শাহাদাত হোসেন ভুট্টো ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. ইউছুফ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোকাররম কুতুবী এবং উপজেলা উলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফেজ সাইফুল ইসলাম।

বক্তারা তাঁদের বক্তব্যে ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় জীবনে দিবসটির তাৎপর্য এবং দলীয় ঐক্য ও সাংগঠনিক সংহতির বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন।

সভায় উপস্থিত নেতাকর্মীদের অংশগ্রহণে পুরো আয়োজনজুড়ে সৃষ্টি হয় এক প্রাণবন্ত পরিবেশ। দীর্ঘদিনের রাজনৈতিক সহযাত্রা, পারস্পরিক সম্পর্ক ও সাংগঠনিক বন্ধনের মধ্য দিয়ে দিবসটি পালনের এ আয়োজন কুতুবদিয়ার বিএনপি নেতাকর্মীদের মধ্যে মিলনমেলার আবহ তৈরি করে।

আলোচনা সভাটি সঞ্চালনা করেন আলী আকবর ডেইল ইউনিয়ন যুবদলের সভাপতি কাওছার হোসেন রিপন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

কুতুবদিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Update Time : ১০:০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬