ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ০৪:৩৫:১৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • / ১০২ Time View
Print

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা শনিবার (১৮ এপ্রিল) সকালে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় বন্দরের নিজস্ব ভবনে আয়োজিত এই সভায় বন্দরের ব্যবসায়িক কার্যক্রম গতিশীল করা এবং সিঅ্যান্ডএফ এজেন্টদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের সভাপতি মো. আবু হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-০২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নাসিম ফারুক খান মিঠু এবং ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আবু মুসা। সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমিতির (রেজিঃ নং ৮৭/সাতক্ষীরা) সভাপতি মো. রেজাউল ইসলামসহ বন্দর এলাকার বিভিন্ন রেজিস্ট্রেশনভুক্ত সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আব্দুর রউফ বলেন, “ভোমরা স্থলবন্দর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতির প্রাণকেন্দ্র। এই বন্দরের ব্যবসায়ীদের সমস্যা সমাধানে এবং বন্দরের অবকাঠামোগত উন্নয়নে আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।”
সভায় এসোসিয়েশনের সম্মানিত সদস্যবৃন্দ তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য আরও সহজতর করার লক্ষে নানাবিধ পরামর্শ প্রদান করেন। পরিশেষে সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও দেশ-জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Update Time : ০৪:৩৫:১৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬