ঢাকা ০৯:০১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগরে পাম্প মালিককে হত্যা ও তেলবাহী গাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি,নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ০৬:৫৯:১২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • / ৬২ Time View
Print

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে অবস্থিত শ্যামনগর ফিলিং স্টেশন–এ পাম্প মালিককে হত্যার হুমকি এবং তেলবাহী গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফিলিং স্টেশনটির মালিক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।শনিবার (১৮ এপ্রিল ২০২৬) শ্যামনগর ফিলিং স্টেশন প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন প্রতিষ্ঠানটির ম্যানেজার বিল্লাল হোসেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিল্লাল হোসেন বলেন, “আমরা দীর্ঘদিন ধরে শ্যামনগর ফিলিং স্টেশন থেকে প্রতিদিন এনজিও কর্মী, শিক্ষক, সাংবাদিক, সাধারণ মানুষসহ সব শ্রেণি-পেশার গ্রাহকদের নিয়ম মেনে সুষ্ঠুভাবে জ্বালানি তেল সরবরাহ করে আসছি। কিন্তু সম্প্রতি একটি প্রভাবশালী মহল ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।”তিনি জানান, শনিবার উপজেলা প্রশাসন শুধুমাত্র নূরনগর ইউনিয়নের জন্য জ্বালানি তেল সরবরাহের বরাদ্দ দেয়। সেই নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। তবে নির্দেশনা উপেক্ষা করে কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক মোটরসাইকেল ফিলিং স্টেশনে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমিত আকারে কিছু যানবাহনে তেল সরবরাহ করা হলে একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়।অভিযোগে বলা হয়, এ সময় শহিদুর নবী বাবু নামের এক ব্যক্তি তার অনুসারীদের নিয়ে ফিলিং স্টেশনে প্রবেশ করে বিশৃঙ্খলা শুরু করেন। তিনি মৌতলা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং স্থানীয় একটি রাজনৈতিক পরিবারের আত্মীয় বলে দাবি করা হয়।বিল্লাল হোসেন বলেন, “একপর্যায়ে তারা পাম্পের মালিককে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদেরও ভয়ভীতি দেখানো হয়। এমনকি মৌতলা এলাকার ওপর দিয়ে কোনো তেলবাহী গাড়ি চলাচল করলে সেটি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়।”এই ঘটনার পর থেকে ফিলিং স্টেশনটির মালিক ও কর্মচারীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তিনি। যেকোনো সময় বড় ধরনের নাশকতার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
সংবাদ সম্মেলনে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে নিরাপত্তা নিশ্চিত না হলে অনির্দিষ্টকালের জন্য শ্যামনগর ফিলিং স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়।এ বিষয়ে অভিযুক্ত শহিদুর নবী বাবুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। শ্যামনগর উপজেলা প্রশাসনের একটি দায়িত্বশীল সূত্র জানায়, অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শ্যামনগরে পাম্প মালিককে হত্যা ও তেলবাহী গাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি,নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন

Update Time : ০৬:৫৯:১২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬