ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ০৬:৫৩:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • / ৭ Time View
Print

মোঃ এরশাদ আলী,স্টাফ রিপোর্টারঃ

আজ ১৮ ই এপ্রিল ২০২৬, রাজশাহীর মোহনপুর উপজেলার ঐতিহ্য বাহি ১৯৭১ সালের মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ে আজ অতি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সকল পেশার মানুষের অংশগ্রহণে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় , নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতি শিক্ষার্থী দের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ কাজেম আলী সরকার , সাবেক চেয়ারম্যান ১ নং ধুরইল ইউনিয়ন, মোহনপুর রাজশাহী এবং সহকারী অধ্যাপক – মোহনপুর গার্লস ডিগ্রী কলেজ। প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক অতি গুরুত্বপূর্ন বক্তব্য দেন। প্রধান অতিথি স্কুলের অবকাঠামো তৈরি করা সহ সার্বিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন। প্রধান অতিথি কে পেয়ে ছাত্র-শিক্ষক এবং অভিভাবক সহ উপস্থিত সকলেই অত্যন্ত খুশি হন।

সভাপতিত্ব করেন জনাব মোঃ আব্দুল আলীম শেখ, প্রধান শিক্ষক মহব্বতপুর উচ্চ বিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আসাদ আলী , সহকারী অধ্যাপক (অব:) মোহনপুর সরকারি ডিগ্রী কলেজ। এছাড়াও বিএনপি এবং জামাতের স্থানীয় নেতৃবৃন্দ সহ এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অতিথিগণ পরীক্ষার্থীদের ও সকল শিক্ষার্থীদের মঙ্গল কামনায় দিক নির্দেশনামূলক শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে উদ্যমী ,পরিশ্রমী ও সক্রিয় সকলের অতি প্রিয় প্রধান শিক্ষক এবং অনুষ্ঠানের সভাপতি জনাব আব্দুল আলিম শেখ বলেন পুরো উপজেলার মধ্যে যেকোনো প্রতিযোগিতায় এবং ফলাফলের দিক দিয়ে অত্র বিদ্যালয়টি সুনামের শহীত এগিয়ে চলছে। কিন্তু তিনি অতি আফসোস করে বলেন ৫০০ থেকে ৬০০ শিক্ষার্থীদের মুখরিত অত্র বিদ্যালয়ের অবকাঠামো জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ, অবকাঠামোর বড় অভাব। তাই তিনি প্রয়োজনীয় স্কুলের নতুন অবকাঠামো তৈরি করন সহ পুরনো ঐতিহ্যবাহী সুনামের শহীত এগিয়ে যাওয়া সফল এই বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে প্রধান অতিথির নিকট জোর দাবি জানান। প্রধান শিক্ষক আব্দুল আলিম শেখ পরীক্ষার্থীদের উদ্দেশ্যে নানাবিধ দিক নির্দেশনাম কথা বলেন । সঞ্চালনা করেন সুমিষ্ট ভাষী সহকারী শিক্ষক জনাব মোঃ এরশাদ আলী। বিদায়ী অনুষ্ঠানে সহকারী সকল শিক্ষকগণ ও কর্মচারীগণ উপস্থিত এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অনেক সাধারণ মানুষের অংশগ্রহণে আনন্দে মুখরিত হয়ে ওঠে আজকের এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। নবীন শিক্ষার্থীদের আন্তরিকভাবে বরণ করে নেয়া হয় এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। যার ফলে পুরো আয়োজনটি প্রাণবন্ত, মুখরিত ও আনন্দঘন হয়ে ওঠে।
এসময় বিদায়ী ও নবীন শিক্ষার্থীদের পরিবেশনায় বাংলায় ও ইংরেজিতে মানপত্র পাঠ ও বিভিন্ন শিক্ষামূলক বক্তব্য উপস্থাপন করা হয় যা উপস্থিত দর্শকদের উৎসাহিত ও মুগ্ধ করে। সকল আলোচনা শেষে উপস্থিত সকলের জন্য দুপুরের খাবারের সুন্দর আয়োজন করা হয়। আজকের এই বিদায়ী আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ববোধ, নৈতিকতা ও শিক্ষার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে বলে সকলেই আশাবাদ ব্যক্ত করেন।
সবশেষে সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে এবং সমাজ, রাষ্ট্র, দেশ ও জাতির কল্যাণে দোয়া প্রার্থনা করে সুশৃংখল ভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত

Update Time : ০৬:৫৩:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬