ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগরে ভিক্ষুক পু্র্নবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ১১:৩০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • / ৬০ Time View
Print

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নে ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান তৈরির লক্ষ্যে এক বিশেষ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বেলা ১১টায় বংশীপুর গ্রামে এই কর্মসূচির শুভ সূচনা করা হয়।শ্যামনগর উপজেলা সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নে ঈশ্বরীপুর পশ্চিম বংশীপুর গ্রামের ভিক্ষুক জরিনা বেগমকে পুর্নবাসনের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়। তাঁকে স্বাবলম্বী করতে একটি মুদি দোকান ও প্রয়োজনীয় মালামাল প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক এই বিকল্প কর্মসংস্থান ও দোকানের শুভ উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, শ্যামনগর থানা পুলিশের প্রতিনিধি এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ।উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার বলেন, ভিক্ষাবৃত্তি কোনো সম্মানজনক পেশা নয়। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশজুড়ে ভিক্ষুকমুক্ত সমাজ গড়ার যে পরিকল্পনা নেওয়া হয়েছে, এটি তারই একটি অংশ। জরিনা বেগমের মতো প্রান্তিক মানুষদের ছোট ছোট কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলে তাঁরা আর অন্যের কাছে হাত পাতবে না, বরং সম্মানের সাথে বেঁচে থাকতে পারবে।এই উদ্যোগের ফলে জরিনা বেগম এখন থেকে ভিক্ষাবৃত্তি ছেড়ে মুদি ব্যবসার মাধ্যমে তাঁর জীবিকা নির্বাহ করতে পারবেন। প্রশাসনের এমন জনকল্যাণমূলক কাজে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শ্যামনগরে ভিক্ষুক পু্র্নবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন

Update Time : ১১:৩০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬