হরিপুরে হাইব্রিড ধানের অধিক ফলন বৃদ্ধি নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত
- Update Time : ১২:২৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- / ১৩ Time View

গোলাম রব্বানী,হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার রণহট্টা চৌরঙ্গী উচ্চ বিদ্যালয়ে ব্র্যাক সীড এন্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের আয়োজনে কৃষকদের সাথে আধুনিক ফসল উৎপাদনের কলাকৌশল প্রয়োগ ও হাইব্রিড-১০ ধানের অধিক ফলন উৎপাদন ও বৃদ্ধি নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) বিকালে বিশিষ্ট ব্যবসায়ী মো. ইসাহাক আলী বাবুর সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত উপপরিচালক(শস্য) কৃষিবিদ মো. আলমগীর কবির । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাক সীড এন্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ এর রিজিওনাল সেলস অফিসার, কৃষিদিব মোফা খায়রুল ইসলাম।
আরো বক্তব্য রাখেন মনিটরিং অফিসার মো. সেলিম রেজা ও কীটনাশক, বিজ, রাসায়নিক সার বিক্রেতা মো. আব্দুস সামাদ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন টেরিটোরি সেলস অফিসার কৃষিবিদ খোন্দকার মাহাবুবুজ্জামান তামজিদ ।
এ সময় কৃষিবিদ মো. আলমগীর কবির কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ফসল উৎপাদনের কলাকৌশল ও বিভিন্ন জাতের হাইব্রিড ধান, ভুট্টা, মিষ্টিকুমড়া, শাক-সবজি, করলা, আলু সহ ব্র্যাকের উন্নত জাতের ফসল কিভাবে কম কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার করে ফসল উৎপাদন করা যায় সে বিষয়ে দিকনির্দেশনামুলক পরামর্শ দেন । এ সময় তিনি কৃষক ও ডিলারদেরকে বায়ো-পেস্টিসাইজের বিষয় উল্লেখ্য করে বলেন অধিকাংশ কৃষকরা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন। এর অন্যতম কারণ হচ্ছে অনিয়ন্ত্রিত কীটনাশক ব্যবহার।তাই তিনি বায়ো পেস্টিসাইজের সুফল তুলে ধরেন। সেই সাথে ব্র্যাকের বায়ো পেস্টিসাইজের পণ্যগুলো নিয়ে আলোচনা ও ব্যবহার করতে বলেন। তিনি আরো বলেন মাটিতে যদি গ্যাস না থাকে তাহলে ফসল ভালো হবে। তিনি মাটির গুনাগুন, অল্মীয় বা ক্ষারত্ব, পিএইচ এর মান ৫.৫-৭.৫ এর মধ্যে থাকে তাহলে সেই মাটিতে ভালো ফলাফল আশা করা যায়।
ব্র্যাক সীড এন্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ এর রিজিওনাল সেলস অফিসার, কৃষিদিব মোফা খায়রুল ইসলাম বলেন বিষ প্রয়োগের সময় আপনারা ম্যাক্স, ফুলহাতা শার্ট পরে বিষ স্প্রে করবেন।
কর্মশালায় ৬৫ জন কৃষক উপস্থিত ছিলেন। উপস্থিত কৃষকদের মাঝে বিনামূল্যে ১কেজি করে ব্র্যাকের হাইব্রিড-১০ জাতের বিজ প্রদান করা হয়।



















