👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হরিপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই  ব্যবসায়ীকে অর্থদণ্ড ‎

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ০৬:০৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / ৮ Time View
Print

‎
‎হরিপুর (ঠাকুরগাঁও)প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের হরিপুরে ভ্রাম্যমাণ আদালতের পৃথক দুটি অভিযানে দুই ব্যবসায়ীকে মোট(১৫+০৫)= ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
‎মঙ্গলবার  (৩ নভেম্বর) দুপুরে উপজেলার কারবালার মাঠ(তালডাঙ্গী)ও রাবেয়া মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভুমি)  উজ্জ্বল বাইন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্তরা রাসায়নিক সার সংগ্রহ করে অবৈধভাবে গুদামজাত করে বেশি দামে বিক্রি করছিলেন, যা আইনগতভাবে বৈধ নয়।
‎অভিযানের সময় এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা এবং অপর এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মামলা নথি অনুযায়ী মামলা নম্বর ১২৪/২০২৬, ১৫০০০/=
অনুযায়ী মামলা নম্বর ১২৫/২০২৬, ৫০০০/=
‎উপজেলা- হরিপুর,জেলা- ঠাকুরগাঁও। প্রসিকিউটর হিসেবে তৌহিদ-ই-খুদা, AEO উপস্থিত ছিলেন।
‎অভিযান পরিচালনাকারী কর্মকর্তা উজ্জ্বল বাইন বলেন, “ব্যক্তি পর্যায়ে রাসায়নিক সার সংগ্রহ করে গুদামজাত করে বেশি দরে বিক্রি করা হচ্ছিল, সেটা আইনগতভাবে সঠিক নয়। তাই মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
‎”উপজেলা প্রশাসন জানায়, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও সরবরাহ স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

হরিপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই  ব্যবসায়ীকে অর্থদণ্ড ‎

Update Time : ০৬:০৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬