👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ১০:২০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হরিণাকুন্ডুতে তিন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ড. ইবারত হোসেন

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ০৬:০৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / ২১ Time View
Print

রাসেল হোসেন ঝিনাইদহ:ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কৃতি সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক কৃতি ছাত্র ও শিক্ষানুরাগী ড. ইবারত হোসেন উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন। সোমবার (২ নভেম্বর ২০২৬) দিনব্যাপী এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব সামগ্রী বিতরণ করেন।
বিতরণকৃত প্রতিষ্ঠানগুলো হলো—শ্রীফলতলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, মানদিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং নিত্যানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়। ছাত্র-ছাত্রীদের পড়াশোনার মান উন্নয়ন এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট স্কুলগুলোর প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং স্কুল পরিচালনা কমিটির সভাপতিগণ উপস্থিত থেকে ড. ইবারত হোসেনের হাত থেকে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী গ্রহণ করেন।
এ সময় ড. ইবারত হোসেন উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। তিনি বলেন, “আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও নিয়মিত চর্চার মাধ্যমেই নিজেদের দক্ষ, যোগ্য এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”
স্থানীয় সূত্রে জানা যায়, ড. ইবারত হোসেন নিয়মিতভাবেই এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের খোঁজখবর রাখেন এবং নিজ উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করে আসছেন। তার এমন মহতী উদ্যোগে শিক্ষক-অভিভাবক ও স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন। এদিকে দীর্ঘমেয়াদি পড়ালেখার সহায়ক উপকরণ ও খেলাধুলার সামগ্রী হাতে পেয়ে দারুণ উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

হরিণাকুন্ডুতে তিন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ড. ইবারত হোসেন

Update Time : ০৬:০৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬