
হরিপুর (ঠাকুরগাঁও)প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের হরিপুরে ভ্রাম্যমাণ আদালতের পৃথক দুটি অভিযানে দুই ব্যবসায়ীকে মোট(১৫+০৫)= ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার কারবালার মাঠ(তালডাঙ্গী)ও রাবেয়া মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভুমি) উজ্জ্বল বাইন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্তরা রাসায়নিক সার সংগ্রহ করে অবৈধভাবে গুদামজাত করে বেশি দামে বিক্রি করছিলেন, যা আইনগতভাবে বৈধ নয়।
অভিযানের সময় এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা এবং অপর এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মামলা নথি অনুযায়ী মামলা নম্বর ১২৪/২০২৬, ১৫০০০/=
অনুযায়ী মামলা নম্বর ১২৫/২০২৬, ৫০০০/=
উপজেলা- হরিপুর,জেলা- ঠাকুরগাঁও। প্রসিকিউটর হিসেবে তৌহিদ-ই-খুদা, AEO উপস্থিত ছিলেন।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা উজ্জ্বল বাইন বলেন, “ব্যক্তি পর্যায়ে রাসায়নিক সার সংগ্রহ করে গুদামজাত করে বেশি দরে বিক্রি করা হচ্ছিল, সেটা আইনগতভাবে সঠিক নয়। তাই মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
”উপজেলা প্রশাসন জানায়, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও সরবরাহ স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।