ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‎হরিপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময়,২০ মণ্ডপে অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ ‎

Reporter Name
  • Update Time : ০৪:৫৭:১২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / ১১ Time View
Print

গোলাম রব্বানী‎হরিপুর(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ‎ঠাকুরগাঁওয়ের হরিপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা হয়।
‎সভায় প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁওয়ের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম ফেরদৌস।
‎হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাকিম আজাদ, উপজেলা বিএনপির সা.সম্পাদক আলহাজ্জ মো.আবু তাহের,উপজেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি ইসমাঈল হোসেন,উপজেলার এজিএম মো. রুবেল হোসেন,আনসার ও ভিডিপি কর্মকর্তা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মধুসূদন দেবনাথ ও সাধারণ সম্পাদক কালিকান্ত রায়সহ ৬টি ইউনিয়নের ২০টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
‎সভায় বক্তারা পূজা চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন ও স্বেচ্ছাসেবক নিয়োগের ওপর গুরুত্ব আরোপ করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রতিটি মণ্ডপে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে এবং গুজব প্রতিরোধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি বাড়ানো হবে।পরে নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে উপজেলার ২০টি পূজা মণ্ডপে একটি করে অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ করা হয়। অগ্নিনির্বাপক যন্ত্রগুলো মণ্ডপ কমিটির নেতাদের হাতে তুলে দেন অতিথিরা। উপস্থিত পূজারিদের অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহারের প্রাথমিক প্রশিক্ষণ দেন ফায়ার সার্ভিসের লিডার । আরও উল্লেখ থাকে যে হরিপুর উপজেলা বিএনপি’র সভাপতি উপাধ্যক্ষ আলহাজ্জ মো. জামাল উদ্দিন সভাপতি প্রতিটি পূজা মন্ডপে ৫০০০ টাকা অনুদান হিসেবে আগামী কালকে দিবেন। উপজেলা পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এবার হরিপুর উপজেলার ৬টি ইউনিয়নে ২০টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১নং গেদুড়া ইউনিয়নে ২টি, ২নং আমগাঁওয়ে ৫টি, ৩নং বকুয়া ইউনিয়নে ২টি, ৪নং ডাঙ্গীপাড়ায় ৬টি, ৫নং হরিপুরে ৩টি এবং ৬নং ভাতুরিয়া ইউনিয়নে ২টি মণ্ডপ রয়েছে।
সভায় বক্তারা বলেন, হরিপুর সীমান্তবর্তী উপজেলা হওয়ায় এখানে সম্প্রীতির ঐতিহ্য দীর্ঘদিনের। সেই ঐতিহ্য ধরে রেখে সব ধর্মের মানুষের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন সম্পন্ন হবে।
‎

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

‎হরিপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময়,২০ মণ্ডপে অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ ‎

Update Time : ০৪:৫৭:১২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬