ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

Reporter Name
  • Update Time : ০৪:২৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • / ৭ Time View
Print

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:চুয়াডাঙ্গার জীবননগরে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টায় জীবননগর উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি।

সভায় আসন্ন দুর্গাপূজাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার, সিসি ক্যামেরা স্থাপন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকদের দায়িত্ব পালন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, যানজট নিরসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় জানানো হয়, এ বছর জীবননগর উপজেলায় মোট ২৪টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি পূজামণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া সুলতানা এ্যানি বলেন, দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটি ও স্বেচ্ছাসেবকদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার রহমান, জীবননগর থানার ওসি (অপারেশন) আবুল হোসেন, জামায়াতে ইসলামীর জীবননগর উপজেলা শাখার নায়েবে আমির মাওলানা শাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, পৌর বিএনপির সভাপতি শাহাজাহান কবির, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ,আনসার ও ভিডিপি অফিসার নজরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শামছুল আরফিন, হাসাদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান, জীবননগর পূজা উদযাপন কমিটির আহ্বায়ক শ্রী জীবন চন্দ্র সেন, সদস্য সচিব সুশান্ত কুমার, জীবননগর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বরেন্দ্র বিশ্বাস ও সাধারণ সম্পাদক সাগর বিশ্বাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটির সদস্য এবং সাংবাদিকরা।

সভায় এবারের শারদীয় দুর্গাপূজা ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সবার সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়। পাশাপাশি পূজামণ্ডপগুলোতে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

৯

জীবননগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

Update Time : ০৪:২৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬