পবিপ্রবিতে একাডেমিয়া–ইন্ডাস্ট্রি সহযোগিতা বিষয়ক ওয়ার্কশপ ও সেমিনার অনুষ্ঠিত
- Update Time : ০৬:০৭:২৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- / ৫ Time View

সজিব সরদার,স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি)শনিবার(১০ অক্টোবর)“ Bridging Academia and Industry : Fostering Innovation, Collaboration and Mutual Development ” শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে । সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স হলে এটি শুরু হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. আবদুল্লাহ-আল-মামুন। বিশেষ অতিথি হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. মামুন অর রশিদ, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার,ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. প্রকৌশলী মুহাম্মদ ইকবাল এবং পবিপ্রবির ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান উপস্থিত ছিলেন।
সভাপতিত্ব করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.এস.এম. হেমায়েত জাহান।
অনুষ্ঠানে গবেষণা, উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন, প্রযুক্তি স্থানান্তর ও শিল্পসম্পৃক্ততা নিয়ে আলোচনার পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে তারুণ্যের ভাবনা বিষয়ে মতবিনিময় হবে।
একই সঙ্গে পবিপ্রবি ও কয়েকটি নেতৃস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক (MoU) সই হবে। এর মাধ্যমে গবেষণা, উদ্ভাবন ও দক্ষতা উন্নয়নে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্বের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে প্রত্যাশা করছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, রেফকো ফার্মাসিটিক্যালস,খান ওয়াহাব শফিক রহমান এন্ড কোম্পানি, প্রকৌশলী এম এ হক এন্ড কোম্পানি এর সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।আরো কয়েকটি কোম্পানির সাথে সমঝোতা চুক্তির অপেক্ষায় রয়েছে।
আজকের অনুষ্ঠানে বায়ার ক্রপ সায়েন্স, আজমত গ্রুপ, গ্রামীণ জন উন্নয়ন সংস্থা, রেনাটা পিএলসি, সেভ দা চিলড্রেন, জাগো নারী, দি ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ, কারিতাস বাংলাদেশ, কেমিন, রেনেটা এনিম্যাল হেলথ, লালতীর সিড লি, নিসলে বাংলাদেশ, অমৃত কনজুমার ফুড প্রোডাক্টস, রেফকো ফার্মাসিটিক্যালস, ব্র্যাক সিড এন্ড এগ্রো এন্টারপ্রাইজ, প্রাণ-আরএফএল গ্রুপ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, এগ্রিপ্লাস,খান ওয়াহাব শফিক রহমান এন্ড কোম্পানি বাংলাদেশ এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.এস.এম. হেমায়েত জাহান বলেন, বিশ্ববিদ্যালয়ের জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনকে শিল্প ও সমাজের বাস্তব প্রয়োজনের সঙ্গে যুক্ত করা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে শিক্ষার্থীরা বাস্তবমুখী দক্ষতা অর্জনের সুযোগ পাবে। আমরা পবিপ্রবিকে গবেষণা, উদ্ভাবন ও শিল্পসম্পৃক্ততার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে কাজ করছি।
শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে বলে জানান তিনি।একাডেমিয়া ও শিল্পখাতের কার্যকর সহযোগিতা গবেষণার ফলাফল বাস্তবে প্রয়োগের পথ সুগম করবে এবং প্রযুক্তি স্থানান্তরে নতুন সুযোগ তৈরি করবে।
এই উদ্যোগ বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি ও ফলপ্রসূ অংশীদারিত্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি।





















