ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হরিণাকুণ্ডুতে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

রাসেল হোসেন ঝিনাইদহ প্রতিনিধি-
  • Update Time : ০১:৫১:২৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / ৯ Time View
Print

রাসেল হোসেন ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার বিকেলে শহরের প্রিয়নাথ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ব্যানার, ফেস্টুন ও নানা স্লোগানে মুখরিত হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের হাজারও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

র্যালিশেষে আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ। উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তাইজাল হোসেনের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু পৌর বিএনপির সভাপতি জিন্নাতুল হক খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিচুর রহমান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আসিফ ইকবাল মাখন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক কামাল হোসেন ও আফাঙ্গীর হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু এবং জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পী।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এম এ মজিদ বলেন, দেশনায়ক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দক্ষ নেতৃত্বে দেশ আজ নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তবে দেশের এই উন্নয়ন ও অগ্রযাত্রাকে ব্যাহত করতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগসহ কিছু রাজনৈতিক দল অপপ্রচারে লিপ্ত রয়েছে। দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বিনষ্ট করার উদ্দেশ্যে তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত। তিনি এই চক্রান্তের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রভাষক আনিচুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রসিদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন ও অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম রিয়াজ; পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলতাফ হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম টোটন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নজির ও গোলাম মোস্তফা; ৭ নম্বর রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা মো. আয়ুব হোসেন রানা।

এছাড়া যুবদল ও ছাত্রদলের কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সামাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান বিটু, যুগ্ম আহ্বায়ক নাজমুল হুদা রিপন ও মুকুল হোসেন; জেলা ছাত্রদলের সভাপতি আল এমরান ও সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল; উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরুল হাসান মিঠু ও সদস্য সচিব শামীম রেজা; এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক আকরাম হোসেন ও সদস্য সচিব ইখলাস উদ্দিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

হরিণাকুণ্ডুতে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

Update Time : ০১:৫১:২৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬