খাগড়াছড়িতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
- Update Time : ০২:৫৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / ১৪ Time View

জসীমউদ্দিন মানিক,ছড়িখাগড়াছড়ি:ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়ি পৌরসভার উদ্যোগে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ অক্টোবর) আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস, মশার বিস্তার রোধ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত এবং পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পৌরসভার প্রশাসক ও জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সাদিয়া আফরিন কচি।
ডেঙ্গু প্রতিরোধে এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাড়ির আশপাশে জমে থাকা পানি, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, টায়ার ও বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তার করতে পারে। তাই ডেঙ্গুর ঝুঁকি কমাতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি।
ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগ নয়, সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণও প্রয়োজন। নিজ নিজ বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে মশার প্রজননস্থল ধ্বংস করা সম্ভব।
খাগড়াছড়ি পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত এ বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার প্রচেষ্টার অংশ।
আয়োজনে খাগড়াছড়ি পৌরসভা।



















