সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন
- Update Time : ০৭:০৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / ৩০ Time View

জি এম আব্বাস উদ্দিন সাতক্ষীরা জেলা প্রতিনিধি:- দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের আয়োজনে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করা হয়েছে।
কবির সংগ্রামী জীবন, সাহিত্য কর্ম ও সমাজ ভাবনা নিয়ে আলোচনা সভা, আবৃত্তি ও সংগীত পরিবেশন করা হয়।
২১ শে সেপ্টেম্বর সোমবার সকাল ১০ টায় দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের কার্যালয় পারুলিয়া শিয়া মসজিদ রোডে অবস্থিত সাহিত্য অফিসে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি কবি শেখ হাবিবুল বাশার, সঞ্চালনায় ছিলেন এম আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদ, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রভাষক বাহাউদ্দীন, কবি নজরুল ইসলাম, প্রধান শিক্ষক পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক দেবহাটা রিপোর্টস ক্লাবে,রিয়াজুল ইসলাম উক্ত অনুষ্ঠানে স্বরচিত কবিতাপাঠ করেন, আসমা খাতুন,সালেক রেজা, বাসনা কুমার মন্ডল, আক্তার আলী ঢালি, কবির হোসেন রিপন, জি এম আব্বাস উদ্দীন,ফিরোজ হোসেন, আবুল কালাম আজাদ,আঃ রশিদ,আঃ সামাদ,কানাই লাল মৃধা, হাসিনা খাতুন,জি এম সিরাজুল ইসলাম, আনিছুর রহমান, ডাঃ আইয়ুব হোসেন, মহিউদ্দিন আহমেদ লালটু, ডাঃ জামালউদ্দীন, মহিদুল ইসলাম, আলোচনা সভায় বক্তারা বলেন কবি সুকান্ত ভট্টাচার্য স্বল্পায়ু হলেও বাংলা সাহিত্যে অসামান্য অবদান রেখে গেছেন। মাত্র ২১ বছর বয়সে মৃত্যুবরণ করা এই কবি অল্প সময়ের সাহিত্য জীবনে মানুষের দুঃখ কষ্ট,শোষন বঞ্চনা, সংগ্রাম ও স্বপ্নকে তাঁর কবিতায় তুলে ধরেছেন। তিনি ছিলেন সাধারণ মানুষের কবি । তাঁর সাহিত্যকর্মে সমাজতান্ত্রিক, চিন্তাধারা, মানব মুক্তির লড়াই এবং সমকালীন রাজনীতি - সামাজিক বাস্তবতার প্রতিফলন ঘটেছে । সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী ও সাহিত্যপ্রেমীরা উক্ত অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে



















