👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় ভোরে হাঁটতে বেরিয়ে পরিবহনের চাপায় নারীর মৃত্যু

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ১১:১৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / ২৩ Time View
Print

মোঃ মহাসিন,খুলনা বিভাগীয়,প্রতিনিধি:সাতক্ষীরায় ভোরে হাঁটতে বের হয়ে দ্রুতগতির কোনো পরিবহনের চাপায় রহিমা খাতুন (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোরে সাতক্ষীরা-যশোর মহাসড়কের ছয়ঘরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত রহিমা খাতুন সাতক্ষীরা সদর উপজেলার বাঁশঘাটা গ্রামের ইনসান আলীর স্ত্রী।নিহতের ছেলে শরিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোরে তাঁর মা হাঁটতে বের হন। কিছুক্ষণ পর তিনি খবর পান, ছয়ঘরিয়া মোড়ের কাছাকাছি মহাসড়কের ওপর তাঁর মায়ের মরদেহ পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে তিনি মায়ের মাথা থেঁতলানো ও দুই হাত ভাঙা অবস্থায় দেখতে পান। তাঁর ধারণা, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির কোনো বাস বা ট্রাক তাঁকে চাপা দিয়ে চলে যায়।
এদিকে,নিহতের মেয়ে গণমাধ্যমকে জানান,তাঁর মা মাঝে মাঝে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

সাতক্ষীরায় ভোরে হাঁটতে বেরিয়ে পরিবহনের চাপায় নারীর মৃত্যু

Update Time : ১১:১৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬