শ্যামনগরে ক্ষুদ্র নৃ- গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল ও সেলাই মেশিন বিতরণ
- Update Time : ০৫:৪৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / ১৬ Time View

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগরে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচীর ২০২৫-২০২৬ অর্থ আওতায় উপজেলায় অধ্যায়নরত ক্ষুদ্র নৃ- গোষ্ঠী ৮ জন ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বাই-সাইকেল ও মহিলা অধিদপ্তরের উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত ৬ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার ১১ টায় উপজেলা ভবনের নিচে উক্ত উপকরণ বিতরণ করা হয়। উক্ত উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মিস শামসুজ্জাহান কনক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিয়ারাজ হোসেন ও শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ সামিউল ইমাম আযম মনির প্রমুখ। উক্ত অনুষ্ঠানে উপজেলায় অধ্যায়নরত ৮ জন ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বাই-সাইকেল প্রদানে বাছাইকৃত প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের নাম। জোবেদা সোহরাব মডেল মাধ্যমিক বিদ্যালয়ের, অমিত মুন্ডা। ধুমঘাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের, সাথী মুন্ডা। ধুমঘাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের, অমিত মুন্ডা। ধুমঘাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের, অশোক দাস। পোড়াকাটলা দীপায়ন মাধ্যমিক বিদ্যালয়ের, শেফালী মুন্ডা। পোড়াকাটলা দীপায়ন মাধ্যমিক বিদ্যালয়ের, শুভজিৎ মুন্ডা। পোড়াকাটলা দীপায়ন মাধ্যমিক বিদ্যালয়ের, সুমন মুন্ডা। পোড়াকাটলা দীপায়ন মাধ্যমিক বিদ্যালয়ের, ঝর্ণা মুন্ডা। অপরদিকে উপজেলা মহিলা অধিদপ্তরের উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত ৬ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক।তারা হলেন, ভারতী মুন্ডা,রুমা রানী মুন্ডা,মনিকা বালা মুন্ডা,কনিকা রানী মুন্ডা,পূজা রানী,টুমা মুন্ডা। উক্ত অনুষ্ঠানটি আয়োজন করেন উপজেলা প্রশাসন।
























